প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘শূন্যস্থান পূরণ’ দেওয়া হলো।

 নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো।

১৪. সকালে সূর্যের কিরণ — কোনো স্থানে এসে পড়ে।
উত্তর: সকালে সূর্যের কিরণ তির্যকভাবে কোনো স্থানে এসে পড়ে।
১৫. দুপুরে সূর্য আমাদের মাথার ওপর থেকে — কিরণ দেয়।
উত্তর: দুপুরে সূর্য আমাদের মাথার ওপর থেকে খাড়াভাবে কিরণ দেয়।
১৬. কতটা গরম লাগছে বা ঠান্ডা লাগছে, তা প্রকাশ করা হয় — দিয়ে।
উত্তর: কতটা গরম লাগছে বা ঠান্ডা লাগছে, তা প্রকাশ করা হয় তাপমাত্রা দিয়ে।
১৭. কোনো জায়গায় বায়ু বেশি ঘন হলে — বেশি হয়।
উত্তর: কোনো জায়গায় বায়ু বেশি ঘন হলে বায়ুচাপ বেশি হয়।
১৮. বায়ুচাপ কমবেশি হলে — সৃষ্টি হয়।
উত্তর: বায়ুচাপ কমবেশি হলে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়।
১৯. বায়ু বেশি চাপের জায়গা থেকে কম চাপের জায়গায় — হয়।
উত্তর: বায়ু বেশি চাপের জায়গা থেকে কম চাপের জায়গায় প্রবাহিত হয়।
২০. বায়ুচাপ কমবেশি হওয়ার কারণ —।
উত্তর: বায়ুচাপ কমবেশি হওয়ার কারণ তাপ।