
সঠিক উত্তর অংশ-১২
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-৫
১১. শক্তি আমাদের এ জগৎকে কী করে রেখেছে?
ক. অচল খ. সচল গ. স্থিতিশীল ঘ. নীরব
উত্তর: খ. সচল
১২. কোনটি বৈদ্যুতিক শক্তির উদাহরণ?
ক. কুয়া থেকে পানি তোলা
খ. খাবার রান্না করা
গ. পাখা চালানো ঘ. গান গাওয়া
উত্তর: গ. পাখা চালানো
১৩. ধান ভানা ও মসলা গুঁড়া করার জন্য কোন শক্তি ব্যবহূত হয়?
ক. বিদ্যুৎ শক্তি খ. তাপশক্তি
গ. আলোক শক্তি ঘ. রাসায়নিক শক্তি
উত্তর: ক. বিদ্যুৎ শক্তি
১৪. সূর্য থেকে কোন শক্তি পাই?
ক. তাপ ও বিদ্যুৎ খ. তাপ ও আলোক
গ. আলোক ও বিদ্যুৎ ঘ. বিদ্যুৎ ও শব্দ
উত্তর: খ. তাপ ও আলোক
১৫. বিদ্যুৎ চমকানোর পেছনে কোন শক্তি কাজ করে?
ক. আলোক খ. তাপ গ. বিদ্যুৎ ঘ. চুম্বক
উত্তর: গ. বিদ্যুৎ
১৬. সূর্যের শক্তিকে কী বলা হয়?
ক. বায়ুশক্তি খ. আণবিক শক্তি
গ. নিউক্লিয়ার শক্তি ঘ. রাসায়নিক শক্তি
উত্তর: গ. নিউক্লিয়ার শক্তি
১৭. তুমি সাইকেলে চালিয়ে স্কুলে যাচ্ছ। এখানে তোমার সাইকেল চালানো কোন ধরনের শক্তি?
ক. স্থিতিশক্তি খ. গতিশক্তি
গ. সৌরশক্তি ঘ. বিদ্যুৎশক্তি
উত্তর: খ. গতিশক্তি
১৮. সূর্যের আলো শোষণ করে নেয় গাছ, সেখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর হচ্ছে?
ক. আলোক শক্তি তাপশক্তিতে
খ. তাপশক্তি রাসায়নিক শক্তিতে
গ. আলোক শক্তি রাসায়নিক শক্তিতে
ঘ. তাপশক্তি আলোক শক্তিতে
উত্তর: গ. আলোক শক্তি রাসায়নিক শক্তিতে
১৯. প্রকৃতির সব ঘটনাপ্রবাহ কী?
ক. শক্তির রূপান্তরের খেলা
খ. শক্তির উৎসের খেলা
গ. শক্তির গতির খেলা
ঘ. শক্তির ফলাফলের খেলা
উত্তর: ক. শক্তির রূপান্তরের খেলা
২০. সিসা, তামা, লোহা ইত্যাদি অধিক তাপে কী হয়?
ক. কঠিন থাকে খ. কোনো পরিবর্তন হয় না
গ. গলে তরল হয় ঘ. পানিতে পরিণত হয়
উত্তর: গ. গলে তরল হয়।
২১. তাপশক্তির মূল উৎস কোনটি?
ক. বিদ্যুৎ খ. যন্ত্র গ. নদীর স্রোত ঘ. সূর্য
উত্তর: ঘ. সূর্য
২২. কয়লা পোড়ালে রাসায়নিক শক্তি কী শক্তি সৃষ্টি করে?
ক. তাপশক্তি খ. বিদ্যুৎশক্তি
গ. স্থিতিশক্তি ঘ. গতিশক্তি
উত্তর: ক. তাপশক্তি
২৩. খাদ্য থেকে আমরা কোন শক্তি পাচ্ছি?
ক. তাপশক্তি খ. শব্দশক্তি
গ. রাসায়নিক শক্তি ঘ. আলোক শক্তি
উত্তর: গ. রাসায়নিক শত্তি
২৪. তাপ সঞ্চারণের পদ্ধতি কয়টি?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
উত্তর: খ. তিন।
সহকারী শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল