প্রাথমিক বিদ্যালয়কে ল্যাপটপ উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাধিক স্বর্ণপদকপ্রাপ্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ল্যাপটপ উপহার দিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলমের হাতে ল্যাপটপটি তুলে দেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক আবুল বাশার মোহাম্মদ। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন ও মিজানুর রহমান সরকার উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি