
অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ ৪র্থ অধ্যায় থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# অল্পকথায় উত্তর দাও।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান প্রধান আমদানি ও রপ্তানি দ্রব্যের নাম লেখো।
উত্তর: বাংলাদেশের অর্থনীতিতে আমদানি ও রপ্তানির গুরুত্ব অপরিসীম। প্রতিবছর বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে নানা ধরনের পণ্য আমদানি করে। আবার বিভিন্ন দেশে অনেক ধরনের পণ্য রপ্তানি করে।
আমদানি দ্রব্য: বাংলাদেশকে প্রতিবছর অনেক পণ্য আমদানি করতে হয়। প্রধান আমদানি পণ্যগুলো হচ্ছে বিভিন্ন রকম যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য, পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্য।
রপ্তানি দ্রব্য: বাংলাদেশ প্রতিবছর বেশ কিছু দ্রব্য রপ্তানি করে। এগুলোর মধ্যে হিমায়িত খাদ্য, তৈরি পোশাক, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চামড়া, চা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
বাংলাদেশে রপ্তানির তুলনায় আমদানি বেশি হয়। ফলে আমদানি ও রপ্তানির মধ্যে অর্থনৈতিক ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে।
প্রশ্ন: রেশমশিল্পের প্রধান কাঁচামাল কী এবং এ থেকে কী তৈরি হয়?
উত্তর: রেশমের গুটি থেকে রেশম সুতা পাওয়া যায়। রেশম সুতা দিয়ে শাড়ি ও কাপড় তৈরি হয়। এ শিল্প আমাদের জনপ্রিয় পোশাকের চাহিদা মেটায়।
প্রশ্ন: কোন শিল্প আমাদের সভ্যতা, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত?
উত্তর: মৃৎশিল্প বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। মাটির তৈরি কলস, হাঁড়ি-পাতিল, টব, ফুলদানি, পুতুলসহ বিভিন্ন খেলনা এখনও আমাদের সমাজে ব্যবহার করা হয়।
প্রশ্ন: বাংলাদেশের আমদানি ও রপ্তানির মধ্যে অর্থনৈতিক ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে কেন?
উত্তর: বাংলাদেশে রপ্তানির তুলনায় আমদানি বেশি হয়। ফলে আমদানি ও রপ্তানির মধ্যে অর্থনৈতিক ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে।
# সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: বাংলাদেশের জনসংখ্যার কত ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল?
উত্তর: বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় ৮০ ভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল?
প্রশ্ন: বাংলাদেশে কী কী প্রজাতির ডাল উৎপাদিত হয়?
উত্তর: বাংলাদেশে ছোলা, মসুর, মটর, মুগ, মাষকলাই, খেসারি, অড়হর ইত্যাদি প্রজাতির ডাল উৎপাদিত হয়।
প্রশ্ন: আলু চাষের জন্য কোন মাটি বিশেষ উপযোগী?
উত্তর: দোআঁশ ও বেলে-দোআঁশ মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী।
প্রশ্ন: বাংলাদেশে তেলবীজ হিসেবে কী কী চাষ করা হয়? কী পরিমাণ উৎপন্ন হয়?
উত্তর: বাংলাদেশে তেলবীজ হিসেবে প্রধানত সরিষা, তিসি ও বাদাম চাষ করা হয়। সব মিলিয়ে প্রতিবছর পাঁচ লাখ মেট্রিক টন তেলবীজ উৎপন্ন হয়।
প্রশ্ন: এ দেশের উৎপাদিত উল্লেখযোগ্য মসলার নাম লেখো।
উত্তর: বাংলাদেশে কয়েক ধরনের মসলা উৎপন্ন হয়। এগুলোর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ বিশেষ উল্লেখযোগ্য।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান প্রধান শিল্পগুলোর নাম লেখো।
উত্তর: বাংলাদেশের প্রধান প্রধান শিল্পগুলো হচ্ছে পাটশিল্প, বস্ত্রশিল্প, চিনিশিল্প, ওষুধশিল্প, সারশিল্প, কগজশিল্প ও চামড়াশিল্প।
প্রশ্ন: বাংলাদেশের তাঁতে বোনা উল্লেখযোগ্য কাপড়ের নাম লেখো।
উত্তর: তাঁতে বোনা ও কাপড়ের মধ্যে জামদানি, টাঙ্গাইল শাড়ি, মনিপুরি শাড়ি উল্লেখযোগ্য। এ ছাড়া লুঙ্গি, গামছা, চাদর ইত্যাদি।
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল