প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সঠিক উত্তরটি খাতায় লেখো।
১। হাম, বসন্ত ইত্যাদি রোগ কীসের মাধ্যমে ছড়ায়?
ক. পানি খ. বায়ু গ. মশা ঘ. খাদ্য
উত্তর: খ. বায়ু
২। নিচের কোনটি সোয়াইন ফ্লুর লক্ষণ?
ক. নাক দিয়ে পানি পড়বে খ. ক্ষুধা বৃদ্ধি পাবে
গ. শরীরে ঘাম হবে ঘ. চুলকানি হবে
উত্তর: ক. নাক দিয়ে পানি পড়বে
৩। বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলেমেয়েদের মধ্যে নিচের কোনটি ঘটে?
ক. সবার সাথে বন্ধুভাবাপন্ন হয়
খ. লেখাপড়ায় অধিক মনোযোগী হয়
গ. প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে
ঘ. শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
উত্তর: ঘ. শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
৪। নিচের কোনটির মাধ্যমে রোগ ছড়ায়?
ক. গ্যাস খ. কীটপতঙ্গ গ. আলো ঘ. মাটি
উত্তর: ক. কীটপতঙ্গ
৫। কোনটি রোগীর কফ, থুতু, হাঁচি, কাশির মাধ্যমে ছড়ায়?
ক. যক্ষ্মা খ. ডেঙ্গু গ. জন্ডিস ঘ. বসন্ত
উত্তর: ক. যক্ষ্মা
৬। কোন রোগ প্রতিরোধে বিসিজি টিকা দেওয়া হয়?
ক. বসন্ত খ. জন্ডিস গ. ডেঙ্গু ঘ. যক্ষ্মা
উত্তর: ঘ. যক্ষ্মা
৭। সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে কোনটি করতে হবে?
ক. নতুন জামাকাপড় পড়তে হবে
খ. উঁচু বিছানায় ঘুমাতে হবে
গ. আক্রান্ত রোগীর কাছে থাকতে হবে
ঘ. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে
উত্তর: ঘ. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে
৮। নিচের কোনটির জন্য সোয়াইন ফ্লু হয়?
ক. ব্যাকটেরিয়া খ. ছত্রাক
গ. ভাইরাস ঘ. কিউলেক্স মশা
উত্তর: গ. ভাইরাস
৯। নিচের কোনটি ডেঙ্গুজ্বরের লক্ষণ?
ক. শরীরের বিভিন্ন জায়গায় ফুলে ওঠা
খ. ডায়রিয়া হওয়া
গ. গলা খুসখুস করা
ঘ. নাক দিয়ে পানি পড়া
উত্তর: ক. শরীরের বিভিন্ন জায়গা ফুলে ওঠা
১০। নিচের কোনটি পানিবাহিত রোগ?
ক. ইনফ্লুয়েঞ্জা খ. যক্ষ্মা গ. কলেরা ঘ. বসন্ত
উত্তর: গ. কলেরা
১১। নিচের কোনটি ছোঁয়াচে রোগ?
ক. বাতজ্বর খ. পাঁচড়া গ. হাঁপানি ঘ. রাতকানা
উত্তর: খ. পাঁচড়া
১২। ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্যালাইন খেতে দেওয়া হয় কেন?
ক. দেহের বৃদ্ধির জন্য
খ. বমি বন্ধ হওয়ার জন্য
গ. পায়খানা বন্ধ হওয়ার জন্য
ঘ. দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য
উত্তর: ঘ. দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য
১৩। কোনটি যক্ষ্মা রোগের জন্য দায়ী?
ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া
গ. ছত্রাক ঘ. কীটপতঙ্গ
উত্তর: খ. ব্যাকটেরিয়া।
পিয়ারা আক্তার, প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল