প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
১৬। দুর্যোগের পূর্বাভাস জানতে পারলে তুমি কীভাবে মানুষকে সতর্ক করবে?
ক. মাইকযোগে প্রচার করে খ. হৈ-হুল্লোড় করে
গ. বাড়িতে বাড়িতে গিয়ে ঘ. সভা সমিতি করে
উত্তর: ক. মাইকযোগে প্রচার করে
১৭। জলবায়ু পরিবর্তনের ফলে কী ধরনের প্রভাব পড়বে?
ক. গড় তাপমাত্রা হ্রাস পাবে খ. ঘূর্ণিঝড়ের সংখ্যা হ্রাস পাবে
গ. মাটির লবণাক্ততা হ্রাস পাবে ঘ. বারবার ভয়াবহ বন্যা হবে
উত্তর: ঘ. বারবার ভয়াবহ বন্যা হবে
১৮। গ্রামের মানুষ খাবার পানি, চাষাবাদ ও পশুপালনের জন্য সরাসরি বৃষ্টির ওপর নির্ভরশীল। গ্রামটি কোন অঞ্চলে অবস্থিত?
ক. উত্তরাঞ্চলে খ. দক্ষিণাঞ্চলে গ. পূর্বাঞ্চলে ঘ. পশ্চিমাঞ্চলে
উত্তর: ক. উত্তরাঞ্চলে
১৯। বিনা কারণে বন্য প্রাণী হত্যা করলে কোনটি ঘটতে পারে?
ক. জলবায়ুর পরিবর্তন খ. প্রাকৃতিক দূষণ
গ. প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট ঘ. পৃথিবীর বিলুপ্তি 

উত্তর: গ. প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট
২০। পরিবেশদূষণের জন্য নিচের কোন কারণটি সবচেয়ে বেশি দায়ী?
ক. সম্পদের অপ্রতুলতা খ. সচেতনতার অভাব
গ. সময়ের অপ্রতুলতা ঘ. আইনের সীমাবদ্ধতা
উত্তর: খ. সচেতনতার অভাব
২১। বাংলাদেশে শতকরা কত ভাগ এলাকায় বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে?
ক. ৪৪ ভাগ খ. ৫৪ ভাগ গ. ৬৪ ভাগ ঘ. ৭৫ ভাগ
উত্তর: গ. ৬৪ ভাগ
২২। পৃথিবীর বিভিন্ন দেশে দুর্যোগের কারণ কোনটি?
ক. প্রাকৃতিক ও সাংস্কৃতিক খ. প্রাকৃতিক ও সামাজিক
গ. প্রাকৃতিক ও অর্থনৈতিক ঘ. প্রাকৃতিক ও রাজনৈতিক
উত্তর: খ. প্রাকৃতিক ও সামাজিক
২৩। বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির কত সময়ের গড় অবস্থাকে আবহাওয়া বলে?
ক. ১ থেকে ৫ দিনের খ. ১ থেকে ৬ দিনের
গ. ১ থেকে ৭ দিনের ঘ. ১ থেকে ৮ দিনের
উত্তর: গ. ১ থেকে ৭ দিনের
২৪। সাধারণত কত বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে?
ক. ১০ বছরের বেশি সময় খ. ২০ বছরের বেশি সময়
গ. ৩০ বছরের বেশি সময় ঘ. ৩৫ বছরের বেশি সময়
উত্তর: গ. ৩০ বছরের বেশি সময়
২৫। নদীভাঙনের ফলে প্রতিবছর কত মানুষ গৃহহীন হয়?
ক. শত শত খ. হাজার হাজার গ. লক্ষ লক্ষ ঘ. কোটি কোটি
উত্তর: গ. লক্ষ লক্ষ
২৬। কোনটি নদীভাঙনের অন্যতম কারণ?
ক. নদী খনন খ. বালু উত্তোলন গ. ভূমিকম্প ঘ. মারাত্মক বন্যা
উত্তর: ঘ. মারাত্মক বন্যা
২৭। কোনটির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটছে?
ক. প্রাকৃতিক ও মানুষের কর্মকাণ্ড
খ. প্রাকৃতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড
গ. প্রাকৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড
ঘ. প্রাকৃতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড
উত্তর: ক. প্রাকৃতিক ও মানুষের কর্মকাণ্ড
২৮। কোনটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ?
ক. আইলা খ. ক্যাটরিনা গ. আশ্বিনী ঘ. কালবৈশাখী
উত্তর: ক. আইলা
২৯। কোনটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ?
ক. ক্যাটরিনা খ. সিডর গ. আশ্বিনী ঘ. কালবৈশাখী
উত্তর: খ. সিডর
৩০। বাংলাদেশের কোন অঞ্চলটি দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য?
ক. দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল খ. পূর্বাঞ্চল
গ. পশ্চিমাঞ্চল ঘ. মরুভূমি অঞ্চল
উত্তর: ক. দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল।
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল