শূন্যস্থান পূরণ অংশ-২
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয়ে ২ নম্বর প্রশ্ন থাকবে ‘শূন্যস্থান পূরণ’-এর ওপর। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
৬. অতিরিক্ত রাসায়নিক সার মাটির — নষ্ট করে।
উত্তর: উর্বরতা
৭. — মাটিতে পচে না।
উত্তর: পলিথিন
৮. গাড়ির হর্ন বাজালে — হয়।
উত্তর: শব্দদূষণ
৯. উচ্চ আওয়াজ মানুষের — ক্ষতি করে।
উত্তর: কানের
১০. বাড়তি মানুষের প্রয়োজনে কাটা হয় —।
উত্তর: বনজঙ্গল
১১. শহর অঞ্চলে গড়ে উঠছে — বস্তি।
উত্তর: অস্বাস্থ্যকর
১২. পরিবেশ ঠিক রাখতে নদীনালা — বন্ধ করতে হবে।
উত্তর: ভরাট।
১৩. পরিবেশ সংরক্ষণে সবাইকে — করতে হবে।
উত্তর: সচেতন
১৪. অপরিকল্পিত কলকারখানা — করা যাবে না।
উত্তর: তৈরি
১৫. দূষিত পানি ব্যবহারে মানুষের — রোগ হয়ে থাকে।
উত্তর: পানিবাহিত।
১৬. কাঁচা পায়খানায় — দূষিত হচ্ছে।
উত্তর: পানি
অধ্যায়-৩
১. আমরা বেঁচে থাকতে পারি না — ছাড়া।
উত্তর: পানি
২. — জন্য পানি অবশ্য প্রয়োজনীয়।
উত্তর: জীবনের
৩. উদ্ভিদ মাটি থেকে পানি ও — উপাদান শোষণ করে। উত্তর: পুষ্টি
৪. খাদ্যের ভেতরে অনেক — থাকে।
উত্তর: পানি
৫. পানি নানা — থেকে পাওয়া যায়।
উত্তর: উৎস
৬. পানি খাদ্যকে তার — ভেঙে ফেলতে সাহায্য করে। উত্তর: উপাদানে
৭. মানুষের শরীরে সঠিক — বজায় রাখতে পানি দরকার।
উত্তর: তাপমাত্রা
৮. সূর্যতাপ নদী, পুকুর ও সমুদ্রের পানিকে — পরিণত করে।
উত্তর: জলীয়বাষ্পে
৯. জলীয়বাষ্প ওপরে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র — পরিণত হয়।
উত্তর: পানিকণায়।
১০. নদীর পানি প্রবাহিত হয়ে — পানিতে মেশে।
উত্তর: সমুদ্রের
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল