প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ:তুলি
অলংকরণ:তুলি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শূন্যস্থান পূরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-১০
১। আমরা প্রতিদিন বিভিন্ন রকম — করি।
উত্তর: কাজ।
২। বিভিন্ন মত অনুযায়ী — নেওয়া সম্ভব নয়।
উত্তর: সিদ্ধান্ত।

৩। সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজন —।
উত্তর: ঐকমত্য।
৪। অধিকাংশ লোকের — ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
উত্তর: মতামতের।
৫। — মনোভাব একটি ব্যক্তিগত ও সামাজিক গুণ।
উত্তর: গণতান্ত্রিক।
৬। দলনেতার — দলের কাজ করা হয়।
উত্তর: নেতৃত্বেই।
৭। সবার — ভিত্তিতে দলনেতা নির্বাচন করতে হবে।
উত্তর: ঐকমত্যের।
৮। গণতন্ত্রের অর্থ — শাসন।
উত্তর: জনগণের
৯। — কাউকে জোর করে কিছু করা হয় না।
উত্তর: গণতন্ত্রে।
১০। — মনোভাব শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য অপরিহার্য।
উত্তর: গণতান্ত্রিক।
১১। বাংলাদেশ একটি — রাষ্ট্র।
উত্তর: গণতান্ত্রিক।
১২। গণতন্ত্র বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার —।
উত্তর: মূলনীতি।
১৩। শ্রেণী ও বিদ্যালয়ের বিভিন্ন কাজেও আমরা গণতান্ত্রিক — করব।
উত্তর: আচরণ।
১৪। — নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা উচিত।
উত্তর: শ্রেণীনেতা।
১৫। গণতন্ত্রের — হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনুসারে সিদ্ধান্ত নেওয়া।
উত্তর: মূলকথা।
১৬। গণতন্ত্রে কাউকে — করে কিছু করা হয় না।
উত্তর: জোর।
১৭। সবাই মিলেমিশে চলতে শিখলে সমাজে শান্তি ও — আসে।
উত্তর: সম্প্রীতি।
১৮। আমরা বাড়িতে বিভিন্ন কাজে গণতান্ত্রিক — দেখাব।
উত্তর: মনোভাব।
১৯। শ্রেণিতে — নির্বাচন করা হয়।
উত্তর: শ্রেণিনেতা।
২০। গণতন্ত্র মানুষকে — প্রকাশের সুযোগ দেয়।
উত্তর: মত।
২১। গণতন্ত্র — প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয়।
উত্তর: নির্বাচন।
২২। দেশের সব নাগরিককেই — মনোভাবের অধিকারী হতে হবে।
উত্তর: গণতান্ত্রিক।
২৩। — মনোভাব একটি ব্যক্তিগত ও সামাজিক গুণ।
উত্তর: গণতান্ত্রিক।

অধ্যায়-১১
১। একটি দেশের উন্নয়নের মূলে রয়েছে —।
উত্তর: মানুষ।
২। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক —।
উত্তর: নারী।
৩। নারী ও পুরুষের সমান অংশগ্রহণ না থাকলে দেশের — বাধাপ্রাপ্ত হয়।
উত্তর: উন্নয়ন।
৪। — বাধার কারণে অনেক মেয়েশিশুকে বিদ্যালয়ে ভর্তি করা হতো না।
উত্তর: সামাজিক।
৫. বেগম রোকেয়া — সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
উত্তর: ১৮৮০।
মো. মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল