ইসলাম ও নৈতিক শিক্ষা
অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায়-১ থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
২৩. পানির অপর নাম —।
উত্তর: জীবন।
২৪. চিরস্থায়ী সুখের স্থান হলো —।
উত্তর: জান্নাত।
২৫. প্রকৃত — হওয়ার জন্য একজন মানুষের ইমান-আকিদা বিশুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি।
উত্তর: মুসলিম।
২৬. আমরা যা কিছু দেখতে পাই সবই আল্লাহ তায়ালা — করেছেন।
উত্তর: সৃষ্টি।
২৭. নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে —।
উত্তর: সর্বশক্তিমান।
২৮. শ্বাস নেওয়ার সময় আমরা — গ্রহণ করি। উত্তর: অক্সিজেন।
২৯. সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই — পারে না।
উত্তর: বাঁচতে।
৩০. আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য —।
উত্তর: ফরজ।
৩১. আল্লাহর বিধান আছে —।
উত্তর: কুরআন মজিদে।
৩২. আল্লাহ তায়ালার আনুগত্যের নামই হচ্ছে—।
উত্তর: ইসলাম।
৩৩. গাছাপালা — থেকে নেয় কার্বন-ডাই অক্সাইড।
উত্তর: বাতাস।
৩৪. শ্বাস-প্রশ্বাস ছাড়া কোনো — বাঁচে না। উত্তর: জীব।
৩৫. — পানি ব্যবহারে স্বাস্থ্য ভালো থাকে। উত্তর: বিশুদ্ধ।
৩৬. — মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিশুদ্ধ পানি পেয়ে থাকে।
উত্তর: পানিচক্রের।
৩৭. আলো, বাতাস, পানি সবই আল্লাহ তায়ালার —। উত্তর: দান।
৩৮. সব সৃষ্টিকে আল্লাহ মানুষের — করে দিয়েছেন।
উত্তর: আজ্ঞাবহ।
৩৯. মানুষ—প্ররোচনায় অন্যায় করে ফেলে।
উত্তর: শয়তানের।
৪০. আমরা — কিছু বলব না।
উত্তর: অন্যায়।
৪১. আমরা — ভঙ্গ করব না।
উত্তর: ওয়াদা।
৪২. আমরা — কাজে অবহেলা করব না। উত্তর: কর্তব্য।
৪৩. ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হলো—। উত্তর: রিসালত।
মো. আফলাতুন, সিনিয়র শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল