প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

শূন্যস্থান পূরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-৩
৪৯। স্বামী বিবেকানন্দ মার্গারেটের নাম দেন — ।
উত্তর: ভগিনী নিবেদিতা।
৫০। ভগিনী নিবেদিতা ১৮৯৭ সালে ইংল্যান্ড থেকে — চলে আসেন।
উত্তর: ভারতে।
৫১। রবীন্দ্রনাথ ঠাকুর ভগিনী নিবেদিতাকে নাম দিয়েছিলেন —।
উত্তর: লোকমাতা।
৫২। ভগিনী নিবেদিতা মারা যান — সালে।
উত্তর: ১৯১১।
অধ্যায়-৪
১। সকল মানুষের মধ্যে রয়েছে —।
উত্তর: মনুষত্ব।
২। ধর্মের দিক থেকেও মানুষে মানুষে — আছে।
উত্তর: পার্থক্য।
৩। খ্রিষ্টানেরা সৃষ্টিকর্তাকে — বলে।
উত্তর: গড।
৪। সকল ধর্মই জীব ও জগতের — চায়।
উত্তর: মঙ্গল।
৫। সাধনার পথ একটি নয়, —।
উত্তর: বহু।
৬। মানুষে মানুষে কোনো — করা উচিত নয়।
উত্তর: পার্থক্য।
৭। সকল ধর্মের মানুষ একে অপরের —।
উত্তর: ভাই।
৮। সবার উপরে — সত্য, তাহার উপরে নাই।
উত্তর: মানুষ।
৯। ধর্মীয় সাম্য আমাদের — করে।
উত্তর: সহনশীল।
১০। মুসলমান ধর্মাবলম্বীরা উপাসনালয়কে বলেন —।
উত্তর: মসজিদ।
অধ্যায়-৫
১। শিষ্ট শব্দের অর্থ —।
উত্তর: ভদ্র।
২। আচার মানে —।
উত্তর: ব্যবহার।
৩। — হলো নম্র ও ভদ্র ব্যবহার।
উত্তর: শিষ্টাচার।
৪। শিষ্টাচার একটি — গুণ।
উত্তর: নৈতিক।
৫। শিষ্টাচার হলো — অঙ্গ।
উত্তর: ধর্মের।
বিনয় চন্দ্র পাল, সহকারী শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল