
অনুশীলনী-৩ (খ)
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অনুশীলনী ৩ (খ) থেকে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলির সমাধান করব।
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে, কার বয়স কত?
সমাধান: পুত্রের বয়স = পুত্রের বয়সের ১ গুণ
পিতার বয়স = পুত্রের বয়সের ৩ গুণ
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি =পুত্রের বয়সের ৪ গুণ
এখন,
পুত্রের বয়সের ৪ গুণ = ৯৬ বছর
পুত্রের বয়স = ৯৬ বছর ÷ ৪ = ২৪ বছর
পিতার বয়স = ২৪ বছর × ৩ = ৭২ বছর
অতএব, পিতার বয়স ৭২ বছর, পুত্রের বয়স ২৪ বছর।
প্রশ্ন: একটি ঝুড়িতে ১৬৮টি আম আছে। এরূপ ১৫টি ঝুড়িতে যতগুলো আম আছে, তা থেকে মীনাকে ৭৮০টি এবং রানিকে ৭৫০টি আম দেওয়া হলো। বাকি আম রাজুকে দেওয়া হলো, রাজু কতটি আম পেল?
সমাধান: প্রশ্নমতে,
১টি ঝুড়িতে আম আছে ১৬৮টি
১৫টি ঝুড়িতে আম আছে (১৬৮×১৫)টি
= ২৫২০টি
এই আম থেকে
মীনাকে দেওয়া হলো ৭৮০টি আম
রানিকে দেওয়া হলো (+) ৭৫০টি আম
মীনা ও রানিকে দেওয়া হল ১৫৩০টি আম
এখন, ১৫টি ঝুড়িতে আম আছে ২৫২০টি
মীনাও রানিকে দেওয়া হলো (—) ১৫৩০টি
বাকি রইল ৯৯০টি আম
অতএব, রাজু ৯৯০টি আম পেল।
প্রশ্ন: কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের ১২ গুণ এবং ভাজ্য ৯৮৯৬। ভাগশেষে ৮ হলে, ভাগফল কত?
সমাধান: দেওয়া আছে, ভাজ্য = ৯৮৯৬
ভাগশেষ = ৮
ভাজক = ভাগশেষ × ১২ = ৮ × ১২ = ৯৬
এখন, ভাগফল = (ভাজ্য — ভাগশেষ) ÷ ভাজক
= (৯৮৯৬ — ৮) ÷ ৯৬
= ৯৮৮৮ ÷ ৯৬ = ১০৩
অতএব, ভাগফল ১০৩।
প্রশ্ন: ১৪টি চেয়ার ও ৬টি টেবিলের মূল্য একত্রে ১৭৬৫০ টাকা।
একটি টেবিলের মূল্য ১২৫০ টাকা। একটি চেয়ারের মূল্য কত?
সমাধান: এখানে, ১টি টেবিলের মূল্য ১২৫০ টাকা
৬টি টেবিলের মূল্য (১২৫০×৬) টাকা
= ৭৫০০ টাকা
এখন,
১৪টি চেয়ার ও ৬টি টেবিলের একত্রে ১৭৬৫০ টাকা
৬টি টেবিলের মূল্য(—) ৭৫০০ টাকা
১৪টি চেয়ারের মূল্য ১০১৫০ টাকা
১টি চেয়ারের মূল্য (১০১৫০÷১৪)টাকা
=৭২৫ টাকা
অতএব, একটি চেয়ারের মূল্য ৭২৫ টাকা।
১৪)১০১৫০(৭২৫
৯৮
৩৫
২৮
৭০
৭০
০
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল