প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

অনুশীলনী-৩ (খ) 
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অনুশীলনী ৩ (খ) থেকে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলির সমাধান করব।
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ৬২৭২। একটি সংখ্যার ৪ গুণ ২৫৬ হলে অপর সংখ্যাটি কত?
সমাধান:
প্রশ্নমতে,
একটি সংখ্যার ৪ গুণ = ২৫৬
ওই একটি সংখ্যা = ২৫৬ ÷ ৪
= ৬৪
দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল ৬২৭২
একটি সংখ্যা পাওয়া গেল ৬৪
সুতরাং,
অপর সংখ্যাটি = দুটি সংখ্যার গুণফল ÷ একটি সংখ্যা = ৬২৭২ ÷ ৬৪ = ৯৮
অতএব, অপর সংখ্যাটি ৯৮।
প্রশ্ন: রাজু ও রনির একত্রে ৬৯০টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির ৮৬টি কম আছে। রাজু ও রনির লিচুর পরিমাণ কত?

সমাধান:
প্রশ্নমতে,
রাজু ও রনির একত্রে লিচু আছে ৬৯০টি
রাজু অপেক্ষা রনির কম আছে ৮৬টি
এখানে,
মোট লিচুর সাথে রনির কম লিচু যোগ করলে রাজু ও রনি দুজনের লিচুর পরিমাণ সমান হবে।
দুজনের সমপরিমাণ লিচু একত্রে হবে:
(৬৯০ + ৮৬)টি = ৭৭৬টি
সুতরাং,
রাজুর আছে (৭৭৬ ÷ ২)টি লিচু
= ৩৮৮টি লিচু
রনির আছে (৩৮৮ - ৮৬)টি লিচু
= ৩০২টি লিচু
অতএব, রাজুর লিচুর পরিমাণ ৩৮৮টি
রনির লিচুর পরিমাণ ৩০২টি।

প্রশ্ন: ফরিদা ও ফাতেমার বেতন একত্রে ১৯৯৫০ টাকা। ফাতেমার বেতন ফরিদা অপেক্ষা ২৪৫০ টাকা বেশি। ফরিদা ও ফাতেমা প্রত্যেকের বেতন কত?
সমাধান:
এখানে,
মোট বেতনের টাকা থেকে ফাতেমার বেশি বেতনের টাকা বাদ দিলে দুজনের বেতনের টাকা সমান হবে।
সুতরাং,
দুজনের সমপরিমাণ বেতন একত্রে হবে (১৯৯৫০ - ২৪৫০) টাকা = ১৭৫০০ টাকা
ফরিদার বেতন (১৭৫০০ ÷ ২) টাকা
= ৮৭৫০ টাকা
ফাতেমার বেতন (৮৭৫০ + ২৪৫০) টাকা
= ১১২০০ টাকা
অতএব, ফরিদার বেতন ৮৭৫০ টাকা
ফাতেমার বেতন ১১২০০ টাকা।

প্রশ্ন: জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। তিনি প্রতি মাসে বাড়িভাড়া ৩২২৫ টাকা ও অন্যান্য খরচ বাবদ ৪৮৫০ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন। ৮ মাসে তাঁর কত টাকা জমা হয়?
সমাধান:
জালাল সাহেব প্রতি মাসে
বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন ৩২২৫ টাকা
অন্যান্য খরচ বাবদ ব্যয় করেন (+) ৪৮৫০ টাকা
বাড়িভাড়া ও অন্যান্য বাবদ ব্যয় মোট ৮০৭৫ টাকা
এখানে,
জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা
বাড়িভাড়া ও অন্যান্য ব্যয় করেন (-) ৮০৭৫ টাকা
প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন ৬৯০ টাকা
এখন,
১ মাসে ব্যাংকে জমা হয় ৬৯০ টাকা
৮ মাসে ব্যাংকে জমা হয় (৬৯০ × ৮) টাকা
= ৫৫২০ টাকা
অতএব, ৮ মাসে তাঁর ৫৫২০ টাকা জমা হয়।

সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা