প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

অনুশীলনী-৪ 
প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের অনুশীলনী-৪ এর ‘গড়’ নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: ৭টি সংখ্যার যোগফল ৪০১। প্রথম ৩টি সংখ্যার গড় ৫৬ এবং শেষের ৩টি সংখ্যার গড় ৫৮। চতুর্থ সংখ্যাটি কত?
সমাধান:
এখানে,
প্রথম ৩টি সংখ্যার গড় ৫৬
 প্রথম ৩টি সংখ্যার যোগফল = (৫৬৩)
= ১৬৮
আবার,
শেষের ৩টি সংখ্যার গড় ৫৮
 শেষের ৩টি সংখ্যার যোগফল = (৫৮৩)
= ১৭৪
এখন,
প্রথম ৩টি সংখ্যার যোগফল ১৬৮
শেষের ৩টি সংখ্যার যোগফল ১৭৪
প্রথম ৩টি ও শেষের ৩টি সংখ্যার যোগফল ৩৪২
এখানে,

৭টি সংখ্যার যোগফল ৪০১
প্রথম ৩টি ও শেষের ৩টি সংখ্যার যোগফল (-) ৩৪২
 চতুর্থ সংখ্যা ৫৯
অতএব চতুর্থ সংখ্যাটি ৫৯।
প্রশ্ন: ১১টি সংখ্যার মধ্যে প্রথম ৬টি সংখ্যার গড় ৮৭ এবং শেষের ৫টি সংখ্যার গড় ১৩১। সব সংখ্যার গড় কত?
সমাধান:
এখানে,
প্রথম ৬টি সংখ্যার গড় = ৮৭
 প্রথম ৬টি সংখ্যার যোগফল = (৮৭৬)
= ৫২২
আবার,
শেষের ৫টি সংখ্যার গড় ১৩১
 শেষের ৫টি সংখ্যার যোগফল = (১৩১৫)
= ৬৫৫
এখন, প্রথম ৬টি সংখ্যার যোগফল ৫২২
শেষের ৫টি সংখ্যার যোগফল (+) ৬৫৫
 ১১টি সংখ্যার যোগফল ১১৭৭
সুতরাং ১১টি সংখ্যার গড় (১১৭৭১১) = ১০৭
অতএব, সব সংখ্যার গড় ১০৭।
উত্তর: ১০৭।

প্রশ্ন: ৩ সন্তান ও তাদের পিতার গড় বয়স ১৭ বছর। ওই তিন সন্তান ও তাদের মাতার গড় বয়স ১৩ বছর। মাতার বয়স ২২ বছর হলে পিতার বয়স কত?
সমাধান:
এখানে,
৩ সন্তান+পিতা = ৪ জনের বয়সের গড় ১৭ বছর
 ৪ জনের বয়সের যোগফল (১৭৪) বছর
=৬৮ বছর
আবার,
৩ সন্তান+মাতা = ৪ জনের বয়সের গড় ১৩ বছর
৪ জনের বয়সের যোগফল (১৩৪) বছর
= ৫২ বছর
এখন,
৩ সন্তান ও মাতার বয়সের যোগফল ৫২ বছর
মাতার বয়স (-) ২২ বছর
সুতরাং ৩ সন্তানের বয়স ৩০ বছর
এখানে,
৩ সন্তান ও পিতার বয়সের যোগফল ৬৮ বছর
৩ সন্তানের বয়স (-) ৩০ বছর
সুতরাং পিতার বয়স ৩৮ বছর
উত্তর: ৩৮ বছর।

সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা