প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীদার চৌধুরী, শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা:a:
বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’।

 বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
১৬. অনুরাগ অর্থ—(ক) রাগ (খ) জেদ (গ) আকর্ষণ (ঘ) অনুভব
উত্তর: (গ) আকর্ষণ।
১৭. ‘ইস্ট পাকিস্তান রাইফেলস’-কে সংক্ষেপে কী বলা হতো?
(ক) ইপিআর (খ) ইআরপি (গ) ইভিআর (ঘ) ইআরজি
উত্তর: (ক) ইপিআর।
১৮. পাকিস্তানি সৈন্যরা যশোরের কোথায় ক্যাম্প তৈরি করে?
(ক) গোয়ালহাটি (খ) মহেশখালী (গ) ঘুঁটিপুর (ঘ) নড়াইল
উত্তর: (গ) ঘুঁটিপুর।
১৯. পাকিস্তানি ঘুঁটিপুর ক্যাম্পটি কোথায় ছিল?
(ক) যশোরে (খ) ময়মনসিংহে (গ) খুলনায় (ঘ) ঢাকায়
উত্তর: (ক) যশোরে।
২০. নূর মোহাম্মদ শেখের দলে যে অসীম সাহসী একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাঁর নাম কী?
(ক) সিপাহি মোস্তফা (খ) সিপাহি আবদুর রউফ
(গ) রুহুল আমিন (ঘ) নান্নু মিয়া
উত্তর: (ঘ) নান্নু মিয়া।
২১. আহত নান্নু মিয়াকে পেছনে নিয়ে সরে গিয়েছিলেন কে?
(ক) নূর মোহাম্মদ শেখ (খ) সহযোদ্ধা সিপাহি মোস্তফা
(গ) রুহুল আমিন (ঘ) হামিদুর রহমান
উত্তর: (খ) সহযোদ্ধা সিপাহি মোস্তফা।
২২. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) ফরিদপুরের সালামতপুর (খ) নড়াইলের মহেশখালীতে
(গ) ময়মনসিংহের লক্ষ্মীপুরে (ঘ) কুমিল্লার ফতেপুরে
উত্তর: (ক) ফরিদপুরের সালামতপুরে।
২৩. আবদুর রউফের গ্রামের নাম কী?
(ক) পাংশা (খ) সালামতপুর (গ) মহেশখালী (ঘ) গোয়ালহাটি
উত্তর: (খ) সালামতপুর।
২৪. মুন্সী আবদুর রউফ ইপিআর বাহিনীতে যোগ দিয়ে কী হিসেবে সুনাম অর্জন করেন?
(ক) জাহাজচালক (খ) বিমানচালক
(গ) মেশিনচালক (ঘ) মর্টারচালক
উত্তর: (গ) মেশিনচালক।
২৫. কত তারিখে পাকিস্তানি নৌসেনাদের সঙ্গে মুন্সী আবদুর রউফের যুদ্ধ হয়?
(ক) একাত্তরের ৫ সেপ্টেম্বর (খ) একাত্তরের ৮ এপ্রিল
(গ) একাত্তরের ৮ জুলাই (ঘ) একাত্তরের ৫ ডিসেম্বর
উত্তর: (খ) একাত্তরের ৮ এপ্রিল।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল