
অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের জলবায়ু এবং দুর্যোগ অধ্যায় নিয়ে আলোচনা করছি।
২. উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো:
ঝ. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতিবছর অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় — ইত্যাদি ঘটছে।
উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতিবছর অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ইত্যাদি ঘটছে।
ঞ. বাংলাদেশে আইলা, — মতো ঘূর্ণিঝড় ঘন ঘন আঘাত হানছে।
উত্তর: বাংলাদেশে আইলা, সিডরের মতো ঘূর্ণিঝড় ঘন ঘন আঘাত হানছে।
ট. বন্যা ও ঘূর্ণিঝড়ে অনেকেরই ঘরবাড়ি ছেড়ে — চলে যেতে হয়।
উত্তর: বন্যা ও ঘূর্ণিঝড়ে অনেকেরই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যেতে হয়।
ঠ. মারাত্মক — নদীভাঙনের অন্যতম কারণ।
উত্তর: মারাত্মক বন্যা নদীভাঙনের অন্যতম কারণ।
ড. — সামাজিক জীবন ব্যাহত হয়।
উত্তর: নদীভাঙনে সামাজিক জীবন ব্যাহত হয়।
ঢ. বায়ু পরিবর্তনের ফলে — অঞ্চল তপ্ত হয়ে ওঠে।
উত্তর: বায়ু পরিবর্তনের ফলে খরাপীড়িত অঞ্চল তপ্ত হয়ে ওঠে।
ণ. আমাদের ভূমিকম্প সহ্য করতে পারে এমন — তৈরি করার পদক্ষেপ নিতে হবে।
উত্তর: আমাদের ভূমিকম্প সহ্য করতে পারে এমন বাড়িঘর তৈরি করার পদক্ষেপ নিতে হবে।
ট. প্রতিটি — মোকাবিলায় আমরা নিজেদের প্রস্তুত রাখব।
উত্তর: প্রতিটি দুর্যোগ মোকাবিলায় আমরা নিজেদের প্রস্তুত রাখব।
n অল্প কথায় উত্তর দাও।
প্রশ্ন: দুর্যোগ কী?
উত্তর: দুর্যোগ বলতে প্রাকৃতিক বিপর্যয়কে বোঝায়, যা আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে থাকে।
প্রশ্ন: বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ হানা দেওয়ার কারণ কী?
উত্তর: বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ হানা দেওয়ার কারণগুলো হলো:
i. বঙ্গোপসাগরের ফানেল আকৃতির উপকূলীয় এলাকা।
ii. সীমান্তের বাইরের নদ-নদীর অবস্থান।
iii. দেশের উত্তর অংশ থেকে দক্ষিণ দিকে সমভূমির ক্রমনিম্ন ঢাল।
iv. বর্ষাকালে অতিবৃষ্টি এবং মাঝে মাঝে অনাবৃষ্টি ইত্যাদি।
প্রশ্ন: বাংলাদেশে ঘটে এমন প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো?
উত্তর: বাংলাদেশে ঘটে এমন প্রাকৃতিক দুর্যোগগুলো হলো বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, ভূমিকম্প, কালবৈশাখী, টর্নেডো, শৈত্যপ্রবাহ, ভূমিধস ইত্যাদি।
প্রশ্ন: কী কী কারণে বিশ্বের জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে?
উত্তর: কারখানা ও যানবাহনের ধোঁয়া, বনজঙ্গল ধ্বংস, জলাধার ভরাট ইত্যাদি কারণে বিশ্বের জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে।
প্রশ্ন: দুর্যোগের কারণে কী কী পানিবাহিত রোগ দেখা দেয়?
উত্তর: দুর্যোগের কারণে ডায়রিয়া, আমাশয়, চর্মরোগ ইত্যাদি পানিবাহিত রোগ দেখা দেয়।
প্রশ্ন: নদীভাঙনের মানবসৃষ্ট কারণ কী কী?
উত্তর: অপরিকল্পিত নদী খনন, বালু উত্তোলন, নদীতীরবর্তী গাছপালা কাটা ইত্যাদি নদীভাঙনের মানবসৃষ্ট কারণ।
প্রশ্ন: বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকা চিহ্নিত করো।
উত্তর: বাংলাদেশের দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল, উত্তরাঞ্চল, চর, হাওর ও নদীতীরবর্তী অঞ্চল প্রধানত দুর্যোগপ্রবণ এলাকা।
প্রশ্ন: খরার কারণে কী কী সংকট দেখা দেয়?
উত্তর: খরার কারণে কুয়া, খাল, বিল ইত্যাদির পানি শুকিয়ে যায়। নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায়। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। মাটির আর্দ্রতা কমে যায়। মাঠে ফসল ফলাতে কষ্ট হয়। গবাদি পশুর খাদ্যসংকট দেখা দেয়।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল
প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা