প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনীপ্রশ্নোত্তর দেওয়া হলো।
সঠিক উত্তরটি খাতায় লিখ।

১১। নিচের কোনটি খাদ্যের প্রধান উপাদান?

ক. আমিষ খ. পানি

গ. ভিটামিন ঘ. খনিজ লবণ

উত্তর: ক. আমিষ।

১২। নিচের কোনটি জাঙ্ক ফুড?

ক. মটরশুঁটি খ. চকলেট

গ. নোনা ইলিশ ঘ. মাখন

উত্তর: খ. চকলেট।

১৩। দেহে তাপ শক্তি জোগান দেয় কোনটি?

ক. শর্করা খ. খনিজ লবণ

গ. পানি ঘ. ভিটামিন

উত্তর: ক. শর্করা।

১৪। মোরব্বা কীভাবে সংরক্ষণ করা হয়?

ক. হিমাগারে রেখে খ. পানিতে ডুবিয়ে রেখে

গ. রোদে শুকিয়ে ঘ. ফরমালিন মিশিয়ে

উত্তর: গ. রোদে শুকিয়ে।

১৫। ফ্রুট লুপস তৈরি করা হয় কাদের জন্য?

ক. বৃদ্ধ খ. মহিলা গ. পুরুষ ঘ. শিশুদের জন্য

উত্তর: ঘ. শিশুদের জন্য।

১৬। আলু, পিঁয়াজ ও গাজর কোথায় সংরক্ষণ করা যায়?

ক. হিমাগারে খ. খোলা জায়গায়

গ. বস্তায় ঘ. মাচায়

উত্তর: ক. হিমাগারে।

১৭। কোনটিতে ক্যালসিয়াম কার্বাইড মেশানো হয়?

ক. শুঁটকি খ. মাছ গ. ফল ঘ. মিষ্টি

উত্তর: গ. ফল।

১৮। কোনটিতে ফরমালিন মেশানো হয়?

ক. মিষ্টি খ. মাছ গ. মাংস ঘ. শুঁটকি

উত্তর: খ. মাছ।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল