প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

অধ্যায়-৭ 
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
 শূন্যস্থান পূরণ করো।
১। সকল উৎসের পানি — নয়।
উত্তর: সকল উৎসের পানি নিরাপদ নয়।
২। — সুস্থ রাখার জন্য নিরাপদ পানি প্রয়োজন।
উত্তর: শরীর সুস্থ রাখার জন্য নিরাপদ পানি প্রয়োজন।
৩। বসন্ত রোগের জীবাণু — মাধ্যমে ছড়ায়।
উত্তর: বসন্ত রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়।
৪। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের — পরিবর্তন ঘটে।
উত্তর: বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের শারীরিক পরিবর্তন ঘটে।
৫। ইনফ্লুয়েঞ্জা একটি — রোগ।
উত্তর: ইনফ্লুয়েঞ্জা একটি বায়ুবাহিত রোগ।
৬। আমাশয় একটি — রোগ।
উত্তর: আমাশয় একটি পানিবাহিত রোগ।
৭। হাম রোগের জীবাণু — মাধ্যমে ছড়ায়।
উত্তর: হাম রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়।
৮। — প্রতিরোধের জন্য শিশুকে বিসিজি টিকা দিতে হয়।
উত্তর: যক্ষ্মা প্রতিরোধের জন্য শিশুকে বিসিজি টিকা দিতে হয়।
৯। অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে — হয়।
উত্তর: অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে ম্যালেরিয়া হয়।
১০। এইচওয়ানএনওয়ান নামক ভাইরাসের কারণে — রোগ হয়।
উত্তর: এইচওয়ানএনওয়ান নামক ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু রোগ হয়।
১১। — মশা সাধারণত সকাল ও সন্ধ্যার আগে কামড়ায়।
উত্তর: এডিস মশা সাধারণত সকাল ও সন্ধ্যার আগে কামড়ায়।
১২। স্ট্রেপটোকক্কাস নামক জীবাণু — রোগের জন্য দায়ী।
উত্তর: স্ট্রেপটোকক্কাস নামক জীবাণু বাতজ্বর রোগের জন্য দায়ী।
১৩। সাধারণত — বছর বয়সের পর থেকে ছেলেশিশুকে বলা হয় বালক।
উত্তর: সাধারণত ছয় বছর বয়সের পর থেকে ছেলেশিশুকে বলা হয় বালক।
১৪। ছয় বছর থেকে দশ বছর পর্যন্ত বয়স হলো —।
উত্তর: ছয় বছর থেকে দশ বছর পর্যন্ত বয়স হলো বাল্যকাল।
১৫। বয়ঃসন্ধিকালের পরিবর্তন —।
উত্তর: বয়ঃসন্ধিকালের পরিবর্তন স্বাভাবিক।
১৬। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যক্ষ্মা রোগের — চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
উত্তর: সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যক্ষ্মা রোগের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
১৭। — মশার কামড়ে গোঁদ রোগ হয়।
উত্তর: কিউলেক্স মশার কামড়ে গোঁদ রোগ হয়।
১৮। দশ বছরের পর থেকে উনিশ বছর বয়স পর্যন্ত সময়টা হলো ছেলেদের ও মেয়েদের — ।
উত্তর: দশ বছরের পর থেকে উনিশ বছর বয়স পর্যন্ত সময়টা হলো ছেলেদের ও মেয়েদের বয়ঃসন্ধিকাল।

 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (প্রতিটির জন্য নম্বর থাকবে ১)
১. বায়ুবাহিত রোগ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যেসব রোগের জীবাণু বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাদের বায়ুবাহিত রোগ বলে। যেমন: হাম, যক্ষ্মা, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি।
২. পানিবাহিত রোগ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যেসব রোগ পানির মাধ্যমে ছড়ায়, তাদের পানিবাহিত রোগ বলে। যেমন: কলেরা, ডায়রিয়া, আমাশয়, জন্ডিস ইত্যাদি।
৩. সোয়াইন ফ্লু রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে কত ডিগ্রি ফারেনহাইটের ওপরে জ্বর হয়?
উত্তর: সোয়াইন ফ্লু রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে ১০৪০ ফারেনহাইটের ওপরে জ্বর হয়।
৪. শৈশবকাল কাকে বলে?
উত্তর: শিশুর জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সময়কে তার শৈশবকাল বলে।
৫. কোন সময়কালকে বাল্যকাল বলে?
উত্তর: ছয় থেকে দশ বছর বয়স পর্যন্ত সময়কালকে বাল্যকাল বলে। ছেলেদের বলে বালক, মেয়েদের বলে বালিকা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা