প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁকনমালা আর কাঞ্চনমালা
প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্প।
প্রশ্ন: অচেনা মানুষ কীভাবে সুচরাজা ও কাঞ্চনমালাকে উদ্ধার করে?
উত্তর: ছড়ার ছন্দে অচেনা মানুষটি যখন অনেক সুচ চাইতে থাকে তখন কাঞ্চনমালা তাকে সুচ দেওয়ার কথা বলে। অচেনা মানুষটি সুচ নেওয়ার জন্য কাঞ্চনমালার সঙ্গে যায়। যেতে যেতে কাঞ্চনমালা অচেনা মানুষটির কাছে তাঁর দুঃখের কাহিনি বলে। সব শুনে সেই অচেনা মানুষটি রাজপুরীতে এসে সুচ প্রসঙ্গে না গিয়ে কৌশলে নকল রানি কাঁকনমালা আর আসল রানি কাঞ্চনমালাকে পিঠা বানাতে ফরমাশ দেয়।
কাঁকনমালার পিঠা হয় বিস্বাদ আর কাঞ্চনমালার পিঠা হয় সুস্বাদু। একইভাবে কাঁকনমালা আর কাঞ্চনমালা উঠানে নকশা আঁকতে যায়। কাঁকনমালার নকশা হয় একেবারে আজেবাজে আর কাঞ্চনমালার নকশা হয় চোখ জুড়ানো। তখন লোকে বুঝতে পারে কে আসল রানি আর কে নকল রানি। ধরা পড়ে গিয়ে কাঁকনমালা জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান নিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষটি মন্ত্র পড়ে সুতা দিয়ে প্রথমে জল্লাদকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। তার পর আরেক মন্ত্রের বলে রাজার শরীর থেকে সব সুচ বেরিয়ে এসে নকল রানির চোখে-মুখে বিঁধে যায়। এভাবে অচেনা মানুষ সুচরাজা ও কাঞ্চনমালাকে উদ্ধার করে।

প্রশ্ন: কার আলপনা দেওয়া ভালো হয়েছিল? কেন?
উত্তর: কাঞ্চনমালার আলপনা দেওয়া ভালো হয়েছিল। কারণ, কাঞ্চনমালা হলো সত্যিকারের রানি। আর সত্যিকারের রানির রুচিবোধ, সৌন্দর্যবোধ ও শৈল্পিক গুণাবলি স্বাভাবিকভাবেই দাসীর রুচিবোধের চেয়ে অনেক অনেক গুণ বেশি।
কাঁকনমালার খাবলা খাবলা রং লেপা কোনো আলপনার পর্যায়ই পড়ে না। আর কাঞ্চনমালার পদ্মলতা, সোনার সাতকলস, ধানের ছড়া, ময়ূর-পুতুলের আলপনা ছিল দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা