
কাঁকনমালা আর কাঞ্চনমালা
প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্প। প্রথমে দেওয়া হলো যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি।
যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো: হ্ম, ক্ব, ণ্ড, ণ্ট, ঞ্চ
উত্তর:
যুক্তবর্ণ শব্দ
হ্ম ব্রহ্মপুত্র, ব্রাহ্মণবাড়িয়া
ক্ব পরিপক্ব, ক্বচিৎ
ণ্ড ভণ্ড, পাষণ্ড
ণ্ট ঘণ্টা, কণ্টক
ঞ্চ পঞ্চম, সঞ্চয়
বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো।
(ক) এক রাতে রাজা ঘুমাতে যান কিন্তু যখন ভোরবেলা তাঁর ঘুম ভাঙে তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে রাজা দেখেন যে কিছুতেই তিনি চোখ খুলতে পারছেন না
উত্তর: এক রাতে রাজা ঘুমাতে যান। কিন্তু যখন ভোরবেলা তাঁর ঘুম ভাঙে, তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে! রাজা দেখেন যে কিছুতেই তিনি চোখ খুলতে পারছেন না।
(খ) রাজা বহু বছর পরে চোখ মেলেন বহু বছর পরে তাঁর চোখ দেখে সূর্যের আলো সবুজ পাতা আর দেখে সামনে কে যেন দাঁড়িয়ে
উত্তর: রাজা বহু বছর পরে চোখ মেলেন। বহু বছর পরে তাঁর চোখ দেখে সূর্যের আলো, সবুজ পাতা; আর দেখে—সামনে কে যেন দাঁড়িয়ে!
(গ) রাজা তাঁর বন্ধুকে নতুন একটা বাঁশি গড়িয়ে দেন সোনার বাঁশি রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করে প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে সারা দিন তার কাজ আর কাজ।
উত্তর: রাজা তার বন্ধুকে নতুন একটা বাঁশি গড়িয়ে দেন, সোনার বাঁশি। রাখাল সারা দিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারা দিন তার কাজ আর কাজ।