প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

অধ্যায়-৮ 
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অষ্টম অধ্যায়ের ‘আমাদের দায়িত্ব ও কর্তব্য’ থেকে শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করছি।
 অল্প কথায় উত্তর দাও
প্রশ্ন: সমাজের প্রতি তোমার পাঁচটি দায়িত্ব লেখো।
উত্তর: সমাজের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্বগুলো হলো—
১. সবাই মিলে মিশে থেকে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করে রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
২. সমাজে বিভিন্ন ধরনের সম্পদ (যেমন—রাস্তাঘাট, পুল, সেতু, যানবাহন, গাছপালা, খেত, পুকুর, পার্ক, ক্লাব ইত্যাদি) সংরক্ষণ করে রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
৩. সমাজের বিভিন্ন নিয়ম-কানুন ও আচার-আচরণ মেনে চলা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
৪. সমাজে শান্তি নষ্ট হয়—এ ধরনের কাজ করা থেকে বিরত থাকা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
৫. সমাজে সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ তৈরি করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
প্রশ্ন: রাষ্ট্রের নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত কেন?
উত্তর: ব্যক্তি যেহেতু দেশের নাগরিক সুতরাং দেশের সব ভালো-মন্দের অংশীদার সে। দেশের শাসনকাজ পরিচালনা ও উন্নয়নমূলক কাজ করার জন্য অর্থের প্রয়োজন। নাগরিকদের ওপর কর আরোপ করে রাষ্ট্র অর্থ সংগ্রহ করে এবং উন্নয়নমূলক কাজ পরিচালনা করে থাকে। তাই নিয়মিত কর দেওয়া নাগরিকদের কর্তব্য।
প্রশ্ন: রকিবের গল্পটির মূল কথা লেখ।
উত্তর: একদল হীন চরিত্রের লোক তারা শিশুদের বিভিন্ন ছলেবলে বা ওষুধ প্রয়োগের মাধ্যমে অচেতন করে নিয়ে যায়। কোনো সময় অভিভাবকদের কাছ থেকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়। নয়তো পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে লাগিয়ে রোজগার করে। অনেক সময় শিশুদের দেশের বাইরে পাচার করে। এ ছাড়া মেয়েশিশুদের দেহ থেকে কিডনি, হূৎপিণ্ড, ফুসফুস, চোখ ইত্যাদি অঙ্গপ্রতঙ্গ বিক্রি করে দেয়। এসব হীন চরিত্রের লোক থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। আমাদের অপরিচিত ব্যক্তির সঙ্গে কোথাও যাওয়া উচিত নয়। অপরিচিত কেউ, কোনো অপরিচিত ব্যক্তি কোথাও যাওয়া বা খাওয়ার জন্য জোর করে, তবে তা আশপাশে থাকা অন্যদের জানানো উচিত। তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।

প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা


# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল