প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায় নয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তোমরা খুব মনোযোগসহকারে অনুশীলন করবে।

 সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।

১। অটিস্টিক বন্ধুরা কেমন আচরণ করে?

ক. সকলের সঙ্গে খেলাধুলা করে
খ. সকলের সঙ্গে বন্ধুত্ব করে
গ. চুপচাপ নিজেকে নিয়ে মগ্ন থাকে
ঘ. সকলের সঙ্গে মিলেমিশে থাকে

উত্তর: গ. চুপচাপ নিজেকে নিয়ে মগ্ন থাকে।

২। অটিস্টিক বন্ধুদের বৈশিষ্ট্য কোনটি?
ক. অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই উত্তেজিত হয়
খ. সব বন্ধুর সঙ্গে ভালো আচরণ করে
গ. সবার কথা শুনতে পছন্দ করে
ঘ. নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে
উত্তর: ক. অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই উত্তেজিত হয়।
৩। অধিকাংশ অটিস্টিক বন্ধু স্বাভাবিকভাবে কেন কথা বলতে পারে না?
ক. মুখে জড়তা থাকে বলে
খ. শব্দ মনে রাখতে পারে না বলে
গ. মানুষকে ভয় পায় বলে
ঘ. দ্রুত কথা বলতে চায় বলে
উত্তর: খ. শব্দ মনে রাখতে পারে না বলে।
৪। অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবনে কীভাবে অভ্যস্ত করে তোলা যায়?
ক. সঠিক শিক্ষা দিয়ে খ. সঠিক রোগ নির্ণয় করে
গ. সঠিক পরিচর্যা করে ঘ. ভালো চিকিৎসার ব্যবস্থা করে
উত্তর: ক. সঠিক শিক্ষা দিয়ে।
৫। কোনো কোনো কাপড় অটিস্টিক শিশুরা কেন পরতে চায় না?
ক. রঙের প্রতি ভীতি থাকার কারণে
খ. কাপড়ের আঁশের প্রতি ভীতি থাকার কারণে
গ. সংবেদনশীল ত্বকের কারণে
ঘ. কাপড় পরিধানের অসুবিধা হওয়ার কারণে
উত্তর: গ. সংবেদনশীল ত্বকের কারণে।
৬। দৈনিক কাজের রুটিন বদল হলে অটিস্টিক শিশুরা কী ধরনের আচরণ প্রকাশ করে?
ক. চুপচাপ থাকে খ. হইচই করে
গ. মাথা ঘুরতে থাকে ঘ. উত্তেজিত হয়
উত্তর: ঘ. উত্তেজিত হয়।

প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল