প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায় নবম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তোমরা খুব মনোযোগসহকারে অনুশীলন করবে।
শূন্যস্থানে প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ লেখো।
ঞ) একজন বিশেষজ্ঞ অটিস্টিক শিশু শনাক্ত করতে পারেন বিভিন্ন— করে।
উত্তর: পরীক্ষা-নিরীক্ষা।
ট) অটিস্টিক শিশুদের প্রতি বিশেষ যত্ন নিলে তারা আমাদের সঙ্গে সমানভাবে— হওয়ার সুযোগ পাবে।
উত্তর: বিকশিত।
ঠ) অটিস্টিক বন্ধুদের সঙ্গে আমরা— আচরণ করব।
উত্তর: বন্ধুসুলভ।
অল্প কথায় উত্তর দাও।
প্রশ্ন: অটিজম কী?

উত্তর: অটিজম কিছু মানুষের আচরণের বিকাশগত একটি সমস্যার নাম। এটি কোনো রোগ নয়। তাই চিকিত্সায় সেরে যায় না।

প্রশ্ন: অটিস্টিক শিশুকে স্বাভাবিক জীবনে কীভাবে অভ্যস্ত করে তোলা যায়?

উত্তর: একটি অটিস্টিক শিশুর সমস্যার ধরন জেনে সঠিক শিক্ষার মাধ্যমেই স্বাভাবিক জীবনে অভ্যস্ত করে তোলা যায়।

প্রশ্ন: আদর করতে গেলে অটিস্টিক শিশু রেগে যায় কেন?

উত্তর: অনেক অটিস্টিক শিশু অন্যের স্পর্শ সহ্য করতে পারে না। তাই আদর করতে গেলে রেগে যায়।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল