প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্র
চিত্র

অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে সঠিক উত্তর দেওয়া হলো।
n সঠিক উত্তরটি খাতায় লেখো।
প্রশ্ন: সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র কোনটি?
ক. সূর্য খ. শুক্র গ. শনি ঘ. পৃথিবী
উত্তর: ক. সূর্য
প্রশ্ন: নিচের কোনটি নক্ষত্র?
ক. শুক্র খ. চাঁদ গ. সূর্য ঘ. ইউরোনাস
উত্তর: গ. সূর্য
প্রশ্ন: পৃথিবী আপন অক্ষের ওপর দিনে কয়বার পাক খায়?
ক. একবার খ. দুবার গ. ৩৬৫ বার ঘ. ৩৬৬ বার
উত্তর: ক. একবার
প্রশ্ন: পৃথিবীর কক্ষপথের আকার কেমন?

ক. বৃত্তাকার খ. উপবৃত্তাকার গ. বর্গাকার ঘ. আয়তাকার

উত্তর: খ. উপবৃত্তাকার

প্রশ্ন: কত দিনে চান্দ্রমাস পূর্ণ হয়?

ক. ২৭১/২ দিনে খ. ২৮১/২ দিন গ. ২৯১/২ দিন ঘ. ৩০ দিন

উত্তর: গ. ২৯১/২ দিন

প্রশ্ন: পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে কোনটি?

ক. শুক্র খ. শনি গ. সূর্য ঘ. চাঁদ

উত্তর: ঘ. চাঁদ

n শূন্যস্থান পূরণ করো:

প্রশ্ন: ছায়াপথে অসংখ্য— আছে।

উত্তর: ছায়াপথে অসংখ্য নক্ষত্র আছে।

প্রশ্ন: বিপুলসংখ্যক গ্যালাক্সি ও এদের মধ্যবর্তী স্থান মিলে—।

উত্তর: বিপুলসংখ্যক গ্যালাক্সি ও এদের মধ্যবর্তী স্থান মিলে মহাবিশ্ব।

প্রশ্ন: বিজ্ঞানের লক্ষ্য হলো নানা ঘটনার মধ্যে— উদ্ঘাটন।

উত্তর: বিজ্ঞানের লক্ষ্য হলো নানা ঘটনার মধ্যে সম্পর্ক উদ্ঘাটন।

প্রশ্ন: তত্ত্ব সৃষ্টি করতে— চিন্তা প্রয়োজন।

উত্তর: তত্ত্ব সৃষ্টি করতে উদ্ভাবনী চিন্তা প্রয়োজন।

প্রশ্ন: চাঁদের নিজস্ব— নেই।

উত্তর: চাঁদের নিজস্ব আলো নেই।

প্রশ্ন: বাংলাদেশে শীতকালে আমরা সূর্য— থাকি।

উত্তর: বাংলাদেশে শীতকালে আমরা সূর্য দূরে থাকি।

প্রশ্ন: সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল একেকটি সমাবেশ, তাকে বলে—।

উত্তর: সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল একেকটি সমাবেশ, তাকে বলে গ্যালাক্সি।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা