প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

অধ্যায়-৮ 
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
 সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের উত্তরে নম্বর থাকবে ১)
প্রশ্ন: নক্ষত্র কাকে বলে?
উত্তর: যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, তাদের বলে নক্ষত্র। যেমন: সূর্য, ধ্রুবতারা।
প্রশ্ন: গ্যালাক্সি কাকে বলে?
উত্তর: সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে বিশাল এক একটি নক্ষত্র সমাবেশকে গ্যালাক্সি বলে। আমাদের সৌরজগৎ ছায়াপথ নামের গ্যালাক্সির সদস্য।
প্রশ্ন: আহ্নিক গতি কাকে বলে?
উত্তর: পৃথিবী তার অক্ষের ওপর দিনে একবার পাক খায়। পৃথিবীর এই গতিকে বলে আহ্নিক গতি। আহ্নিক গতির ফলে দিন-রাত হয়।
প্রশ্ন: ঋতু পরিবর্তন হয় কেন?
উত্তর: নিজ কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘণ্টা। এই গতিকে পৃথিবীর বার্ষিক গতি বলে। বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়।
প্রশ্ন: পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
উত্তর: পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ।
প্রশ্ন: পৃথিবী আপন অক্ষে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে?
উত্তর: পৃথিবী আপন অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে।
প্রশ্ন: বাংলাদেশে কোন ঋতুতে আমরা সূর্যের নিকটতম অবস্থানে থাকি?
উত্তর: বাংলাদেশে গ্রীষ্ম ঋতুতে আমরা সূর্যের নিকটতম অবস্থানে থাকি।
প্রশ্ন: সূর্যের আলো একসঙ্গে চাঁদের কতটুকু আলোকিত করে?
উত্তর: সূর্যের আলো একসঙ্গে চাঁদের অর্ধেকটা আলোকিত করে।
প্রশ্ন: ধ্রুবতারা কী?
উত্তর: সন্ধ্যায় উত্তর আকাশের দিকে তাকালে একটি উজ্জ্বল নক্ষত্র দেখা যায়। এটি সারা বছর একই জায়গায় দেখা যায়। এটি স্থির বলে এর নাম ধ্রুবতারা।
প্রশ্ন: সন্ধ্যাতারা ও শুকতারা কখন, কোথায় দেখা যায়?
উত্তর: সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যাতারা এবং ভোর রাতে পূর্বাকাশে শুকতারা দেখা যায়। সন্ধ্যাতারা ও শুকতারারূপে আমরা যে তারকাটি দেখতে পাই, সেটি আসলে শুক্র গ্রহ।

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল