
অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে সঠিক উত্তর দেওয়া হলো।
সঠিক উত্তরটি খাতায় লেখো।
১। নিচের কোন উক্তিটি সঠিক?
ক. প্রযুক্তি ও বিজ্ঞানের মধ্যে কোনো সম্পর্ক নেই
খ. প্রযুক্তি ও বিজ্ঞান অভিন্ন গ. বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কযুক্ত
ঘ. প্রযুক্তির জন্য বিজ্ঞানের প্রয়োজন নেই
সঠিক উত্তর: গ. বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কযুক্ত।
২। প্রযুক্তির উদ্ভাবনে নিচের কোনটি প্রয়োজন?
ক. আর্থিক সামর্থ্য খ. দৈহিক সামর্থ্য
গ. বিজ্ঞানের জ্ঞান ঘ. বংশগত পরিচয়
সঠিক উত্তর: গ. বিজ্ঞানের জ্ঞান।
৩। কোনটি প্রযুক্তি দ্বারা প্রভাবিত নয়?
ক. শিক্ষা খ. যাতায়াত গ. কৃষি ঘ. দিন ও রাত্রির দৈর্ঘ্য
সঠিক উত্তর: ঘ. দিন ও রাত্রির দৈর্ঘ্য।
৪। প্রযুক্তি সব সময়—
ক. কল্যাণকর খ. ক্ষতিকর
গ. কল্যাণকর অথবা ক্ষতিকর তা প্রয়োগের ওপর নির্ভরশীল
ঘ. কল্যাণকরও নয় ক্ষতিকরও নয়।
সঠিক উত্তর: গ. কল্যাণকর অথবা ক্ষতিকর তা প্রয়োগের ওপর নির্ভরশীল
৫। কত বছর পূর্বে মানুষ পাথর ঘষে অস্ত্র বানিয়েছিল?
ক. প্রায় বিশ লক্ষ খ. প্রায় পঁচিশ লক্ষ
গ. প্রায় চল্লিশ লক্ষ ঘ. প্রায় পঞ্চাশ লক্ষ
সঠিক উত্তর: ক. প্রায় বিশ লক্ষ।
৬। কত বছর পূর্বে মানুষ আগুন জ্বালাতে ও নিয়ন্ত্রণে আনতে শিখেছিল?
ক. ৫ হাজার খ. ১০ হাজার গ. ৩০ হাজার বছর ঘ. ৫০ হাজার বছর
সঠিক উত্তর: ঘ. ৫০ হাজার বছর।
৭। কত বছর পূর্বে মানুষ সামাজিক জীবন শুরু করেছিল?
ক. ৫ হাজার খ. ১০ হাজার গ. ২০ হাজার ঘ. ৫০ হাজার
সঠিক উত্তর: খ. ১০ হাজার।
৮। প্রয়োজনবোধ কিসের উৎস?
ক. বিজ্ঞানের খ. উদ্ভাবনের গ. প্রযুক্তির ঘ. তথ্যের
সঠিক উত্তর: খ. উদ্ভাবনের।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল