
অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।|
সঠিক উত্তরটি খাতায় লেখো।
৯। শরীরের তাপমাত্রা মাপনে কোন প্রযুক্তিটি অবদান রাখছে?
ক. ব্যারোমিটার খ. থার্মোমিটার গ. ক্যালরিমিটার ঘ. ক্যালকুলেটর
সঠিক উত্তর: খ. থার্মোমিটার।
১০। কত সাল পর্যন্ত কৃষি প্রযুক্তির অগ্রগতি খুব ধীরগতির ছিল?
ক. ১৫০০ সাল খ. ১৬০০ সাল গ. ১৭০০ সাল ঘ. ১৮০০ সাল
সঠিক উত্তর: গ. ১৭০০ সাল।
১১। পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে কী বলে?
ক. বিদ্যা খ. প্রযুক্তি গ. শিক্ষা ঘ. বিজ্ঞান
সঠিক উত্তর: ঘ. বিজ্ঞান।
১২। বিজ্ঞানীর আবিষ্কৃত জ্ঞানকে মানুষের কাজে ব্যবহার করাকে বলে—
ক. বিজ্ঞান খ. প্রযুক্তি গ. দক্ষতা ঘ. পরীক্ষা-নিরীক্ষা
সঠিক উত্তর: খ. প্রযুক্তি।
১৩। কৃষি প্রযুক্তি কোনটি?
ক. ট্রাক্টর খ. এক্স-রে গ. কম্পিউটার ঘ. ইনসুলিন
সঠিক উত্তর: ক. ট্রাক্টর।
১৪। চিকিৎসা প্রযুক্তি কোনটি?
ক. পাওয়ার টিলার খ. এক্স-রে গ. টেলিগ্রাফ ঘ. টেলিভিশন
সঠিক উত্তর: খ. এক্স-রে।
১৫। মানুষ অন্য প্রাণী থেকে উন্নত তার মূল কারণ কোনটি?
ক. মানুষ সামাজিক জীবনযাপন করে খ. মানুষ দ্রুত চলাচল করে
গ. মানুষ পরনির্ভরশীল ঘ. অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি বেশি
সঠিক উত্তর: ঘ. অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি বেশি।
১৬। এক নাগাড়ে কত ঘণ্টার বেশি টেলিভিশন ও কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
ক. ১/২ ঘণ্টা খ. ১ ঘণ্টা গ. ১/৩ ঘণ্টা ঘ. ২ ঘণ্টা
সঠিক উত্তর: ঘ. ২ ঘণ্টা।
১৭। কোনটি প্রযুক্তি দ্বারা প্রভাবিত নয়?
ক. চিকিৎসা খ. শিক্ষা গ. কৃষি ঘ. ঋতু পরিবর্তন
সঠিক উত্তর: ঘ. ঋতু পরিবর্তন।
১৮। নিচের কোন উক্তিটি সঠিক?
ক. বিজ্ঞান ও প্রযুক্তি শুধু যান্ত্রিক ব্যাপার
খ. প্রযুক্তির ভিত্তি অনুসন্ধিৎসা গ. প্রযুক্তি শুধু উদ্ভাবিত হাতিয়ার
ঘ. বিজ্ঞানের অগ্রগতি প্রযুক্তির ওপরে নির্ভরশীল
সঠিক উত্তর: ঘ. বিজ্ঞানের অগ্রগতি প্রযুক্তির ওপরে নির্ভরশীল।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা