পিয়ারা আক্তার, প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে সঠিক উত্তর দেওয়া হলো।
সঠিক উত্তরটি খাতায় লেখো।
১৯। কৃষি প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে দ্বিতীয় যুগটি কিসের?
ক. উন্নত যন্ত্র ব্যবহার খ. রাসায়নিক সার ব্যবহার
গ. জৈব প্রযুক্তি ব্যবহার ঘ. আধুনিক যন্ত্র ব্যবহার
সঠিক উত্তর: খ. রাসায়নিক সার ব্যবহার।
২০। বহুতল দালান কী ধরনের প্রযুক্তি?
ক. তথ্যপ্রযুক্তি খ. চিকিৎসাপ্রযুক্তি
গ. গৃহপ্রযুক্তি ঘ. যোগাযোগপ্রযুক্তি
সঠিক উত্তর: গ. গৃহপ্রযুক্তি।
শূন্যস্থান পূরণ করো।
১। অন্য প্রাণী থেকে মানুষ ভিন্ন, কারণ মানুষ — ব্যবহার করে।
উত্তর: অন্য প্রাণী থেকে মানুষ ভিন্ন, কারণ মানুষ নানা হাতিয়ার ও কলাকৌশল ব্যবহার করে।
২। প্রযুক্তির লক্ষ্য — নিয়ন্ত্রণ করা।
উত্তর: প্রযুক্তির লক্ষ্য পরিবেশ নিয়ন্ত্রণ করা।
৩। সময় মেনে চলতে যে প্রযুক্তি অবদান রেখেছে তা হলো —।
উত্তর: সময় মেনে চলতে যে প্রযুক্তি অবদান রেখেছে তা হলো ঘড়ি।
৪। নতুন প্রযুক্তি উদ্ভাবনের মূল উৎস হলো —।
উত্তর: নতুন প্রযুক্তি উদ্ভাবনের মূল উৎস হলো প্রয়োজন বোধ।
৫। প্রযুক্তির বিকাশে — আবিষ্কার একটি উল্লেখযোগ্য অবদান।
উত্তর: প্রযুক্তির বিকাশে চাকা আবিষ্কার একটি উল্লেখযোগ্য অবদান।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল