প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীদার চৌধুরী, শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
দেখে এলাম নায়াগ্রা
প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ রয়েছে ভ্রমণকাহিনি ‘দেখে এলাম নায়াগ্রা’।

প্রশ্ন: নায়াগ্রা কোথায় অবস্থিত?
উত্তর: উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ কানাডা। এই কানাডার টরন্টো শহর থেকে কিছুটা দূরে নায়াগ্রা অবস্থতি। এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত।
প্রশ্ন: নায়াগ্রার বিশেষত্ব কী?
উত্তর: সাধারণত ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি বিশাল আকারে নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়াকে বলা হয় জলপ্রপাত। কিন্তু নায়াগ্রা জলপ্রপাত সে রকম নয়।। নায়াগ্রা হচ্ছে সমতলের ওপর দিয়ে বয়ে যাওয়া একটি খরস্রোতা নদীর মতো। যে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদী প্রবাহিত হচ্ছে, সেখানে একটি জায়গায় রয়েছে এক বিশাল ফাটল—দুদিকের মাটির মধ্যে এক বিরাট ফাঁক। নায়াগ্রার জল ওই ফাঁকের গভীর গহ্বরে পড়ে প্রবাহিত হচ্ছে। নায়াগ্রা সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ছে না, পড়ছে সমতল থেকে বিশাল এক ফাটলের গহ্বরে। এটাই নায়াগ্রার বিশেষত্ব।
প্রশ্ন: নায়াগ্রার জল কোথায় যায়?
উত্তর: সাধারণণ জলপ্রপাতের জল পাহাড় থেকে গড়িয়ে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে নদী হয়ে বয়ে যায়। আর সেই নদী অন্য নদীর সঙ্গে মিশে সাগরে মিশে যায়। কিন্তু নায়াগ্রার জল পাহাড় থেকে তো পড়ছেই না, পড়ছে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে। তারপর সেই জল ফাটলের মধ্যে পড়ে কোথায় যাচ্ছে তা কে জানে।
প্রশ্ন: প্রদত্ত যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো।
স্থ, ন্ন, হ্ব, ম্ভ, স্ম, শ্ব, ণ্ড, ন্ব, চ্ছ, স্ত, ন্ট, ঙ্গ
উত্তর:
প্রদত্ত যুক্তবর্ণ যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দ
স্থ অবস্থিত
ন্ন ভিন্ন
হ্ব গহ্বর
ম্ভ সম্ভব
স্ম বিস্ময়
শ্ব বিশ্ব
ণ্ড ভূমণ্ডল
ন্ধ বন্ধু
চ্ছ স্বচ্ছ
স্ত রাস্তা
ন্ট টরন্টো
ঙ্গ সঙ্গে।