
অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে সঠিক উত্তর দেওয়া হলো।
শূন্যস্থান পূরণ করো।
৬। প্রযুক্তির যথাযথ ব্যবহারে —-এর জ্ঞান প্রয়োজন।
উত্তর: প্রযুক্তির যথাযথ ব্যবহারে বিজ্ঞান-এর জ্ঞান প্রয়োজন।
৭। সময়ের সঙ্গে — বদলে যাচ্ছে ও বিকশিত হচ্ছে।
উত্তর: সময়ের সঙ্গে প্রযুক্তি বদলে যাচ্ছে ও বিকশিত হচ্ছে।
৮। — উদ্ভাবনের উৎস।
উত্তর: প্রয়োজনবোধ উদ্ভাবনের উৎস।
৯। আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো —।
উত্তর: আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো তথ্যপ্রযুক্তি।
১০। — কাজ হলো প্রকৃতির নিয়ম আবিষ্কার করা।
উত্তর: বিজ্ঞানের কাজ হলো প্রকৃতির নিয়ম আবিষ্কার করা।
১১। প্রযুক্তি মানবসভ্যতার মতোই —।
উত্তর: প্রযুক্তি মানবসভ্যতার মতোই পুরোনো।
১২। ১৭০০ সাল পর্যন্ত জমি চাষে প্রাণী ও মানুষের — ব্যবহূত হতো।
উত্তর: ১৭০০ সাল পর্যন্ত জমি চাষে প্রাণী ও মানুষের পেশিশক্তি ব্যবহূত হতো।
১৩। কৃষি প্রযুক্তির অগ্রগতিকে — টি যুগে ভাগ করা হয়ে থাকে।
উত্তর: কৃষি প্রযুক্তির অগ্রগতিকে তিনটি যুগে ভাগ করা হয়ে থাকে।
১৪। বিংশ শতাব্দীর শেষ দিকে কৃষিতে সবচেয়ে বড় বিপ্লব ঘটে — প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।
উত্তর: বিংশ শতাব্দীর শেষ দিকে কৃষিতে সবচেয়ে বড় বিপ্লব ঘটে জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।
১৫। জৈব প্রযুক্তির একটি দিক হলো — ইঞ্জিনিয়ারিং।
উত্তর: জৈব প্রযুক্তির একটি দিক হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
১৬। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে — অঞ্চলের বরফ গলে যাচ্ছে।
উত্তর: পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে।
১৭। বিজ্ঞানের মূল লক্ষ্য হলো প্রকৃতির ঘটনায় মিল ও — অনুসন্ধান।
উত্তর: বিজ্ঞানের মূল লক্ষ্য হলো প্রকৃতির ঘটনায় মিল ও সৌন্দর্যের অনুসন্ধান।
১৮। অনেক সময় প্রযুক্তির ব্যবহার — পরিণত হয়।
উত্তর: অনেক সময় প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয়।
১৯। বিজ্ঞানীরা — নিয়ম আবিষ্কার করেন।
উত্তর: বিজ্ঞানীরা প্রকৃতির নিয়ম আবিষ্কার করেন।
২০। বিজ্ঞানের আবিষ্কার ও প্রযুক্তির উদ্ভাবন মানুষেরই —।
উত্তর: বিজ্ঞানের আবিষ্কার ও প্রযুক্তির উদ্ভাবন মানুষেরই কীর্তি।
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল