প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

অনুশীলনী ৮(ক)
প্রিয় শিক্ষার্থী, আগের ধারাবাহিকতায় গণিত বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে দশমিক ভগ্নাংশের গুণসংক্রান্ত অনুশীলনী ৮ (ক)।
দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার নিয়ম:
দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার ক্ষেত্রে প্রথমে দশমিক বিন্দু বর্জন করে পূর্ণ সংখ্যার গুণের মতো সাধারণভাবে গুণ করতে হয়। এরপর গুণ্য ও গুণকের দশমিক বিন্দুর ডান পাশে যতগুলো অঙ্ক রয়েছে গুণফলের ডান দিক থেকে তত ঘর পূর্বে দশমিক বিন্দু বসিয়ে দিলে গুণফল পাওয়া যায়। এ সম্পর্কে আগামী সংখ্যায় বিস্তারিত আলোচনা করা হবে।
প্রশ্ন: ০.৬৪ ০.৪৩ = কত?
এই গুণটি সমাধান করতে পারি এভাবে—
সমাধান: ০.৬৪০.৪৩
এখানে, ৬৪
৪৩
১৯২
২৫৬০
২৭৫২
 ০.৬৪ ০.৪৩ = ০.২৭৫২
উল্লিখিত উদাহরণের আলোকে অনুশীলনী ৮(ক) -এর ১ (ক) থেকে (ঠ) পর্যন্ত সমাধান করে নিতে পারবে। এবার এসো, এই অনুশীলনীর অপর সমস্যাগুলোর সমাধান দেখা যাক।
প্রশ্ন: ১ মিটার ৩৯.৩৭ ইঞ্চির সমান হলে, ১২ মিটারে কত ইঞ্চি?
সমাধান: ১ মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি
 ১২ ” ” (৩৯.৩৭ ১২) ইঞ্চি
= ৪৭২.৪৪ ইঞ্চি
এখানে,
৩৯৩৭
১২

৭৮৭৪
৩৯৩৭০
৪৭২৪৪
 ৩৯.৩৭ ১২ = ৪৭২.৪৪
প্রশ্ন: ১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার হলে, ৮.৫ ইঞ্চিতে কত সেন্টিমিটার?
সমাধান:
১ ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার
 ৮.৫ ” ” (২.৫৪৮.৫) সেন্টিমিটার
= ২১.৫৯ সেন্টিমিটার
এখানে, ২৫৪
৮৫
১২৭০
২০৩২০
২১৫৯০
 ২.৫৪ ৮.৫ = ২১.৫৯০ বা ২১.৫৯
প্রশ্ন: একটি পেনসিলের দাম ১৫.৭৫ টাকা হলে, এক ডজন পেনসিলের দাম কত?
সমাধান: আমরা জানি, ১ ডজন = ১২টি
এখন,
১টি পেনসিলের দাম ১৫.৭৫ টাকা
 ১২ ” ” (১৫.৭৫১২) টাকা
= ১৮৯.০০ টাকা
বা ১৮৯ টাকা
এখানে, ১৫.৭৫
১২
৩১৫০
১৫৭৫০
১৮৯০০
 ১৫.৭৫ ১২ = ১৮৯.০০ = ১৮৯।

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল