
বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’।
n প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও।
প্রশ্ন: নূর মোহাম্মদ শেখের কী ইচ্ছা ছিল?
উত্তর: দুরন্ত কিশোর নূর মোহাম্মদ শেখ। বাবা-মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি ছিল তাঁর প্রবল অনুরাগ। তাই শৈশবে তাঁর ইচ্ছে ছিল একজন সংস্কৃতিকর্মী হওয়ার।
প্রশ্ন: কোথায় সিপাহি মুন্সী আবদুর রউফ অন্তিম শয়ানে শায়িত আছেন?
উত্তর: মাতৃভূমির মুক্তির লড়াইয়ে শ্রেষ্ঠ বীরের পরিচয় দিয়ে শহীদ হন মুন্সী আবদুর রউফ। তিনি আমাদের গৌরব। রাঙামাটির বোর্ডবাজারে অন্তিম শয়ানে শায়িত আছেন সিপাহি মুন্সী আবদুর রউফ। তিনি আমাদের অহংকার, আমাদের বীরশ্রেষ্ঠ।
প্রশ্ন: রুহুল আমিন কাদের হাতে শহীদ হয়েছিলেন? কীভাবে?
উত্তর: স্বদেশ ও স্বজাতির জন্য আত্মত্যাগের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ডিসেম্বরের ১০ তারিখ। মুক্তিযুদ্ধ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ আর পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে। পরবর্তী লক্ষ্য খুলনা দখল করা। ভৈরব নদী বেয়ে জাহাজ দুটি খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি আসতেই একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশ থেকে ঝাঁপ দিয়ে নদী সাঁতারে পাড়ে ওঠেন। বোমার আঘাত থেকে রক্ষা পেলেও তিনি রক্ষা পাননি রাজাকারদের হাত থেকে। নদীর তীরে অবস্থানরত রাজাকার আলবদররা তাঁকে নির্মমভাবে হত্যা করে। তিনি শহীদ হন। খুলনা শিপইয়ার্ডের কাছেই চির নিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল