প্রাথমিক শিক্ষা সমাপনীরপ্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষা
প্রাথমিক শিক্ষা

অধ্যায়-৬

প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের জলবায়ু এবং দুর্যোগ অধ্যায় নিয়ে আলোচনা করছি।

 সঠিক উত্তরটি লেখ:

প্রশ্ন: বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কোনটি?

ক. গ্রিনহাউস প্রতিক্রিয়া

খ. উত্তরের বিশাল পর্বতমালা

গ. দেশের ভৌগোলিক অবস্থান

ঘ. দক্ষিণে বঙ্গোপসাগরের উপস্থিতি

উত্তর: গ. দেশের ভৌগোলিক অবস্থান

প্রশ্ন: বাংলাদেশের অধিক খরাপ্রবণ অঞ্চল কোনটি?

ক. পূর্ব অঞ্চল খ. পশ্চিম অঞ্চল

গ. দক্ষিণ অঞ্চল ঘ. উত্তর অঞ্চল

উত্তর: ঘ. উত্তর অঞ্চল

প্রশ্ন: নদীভাঙনের প্রাকৃতিক কারণ কোনটি?

ক. জোয়ার-ভাটা খ. নদী খনন

গ. বালু উত্তোলন ঘ. গাছপালা কাটা

উত্তর: ক. জোয়ার-ভাটা

প্রশ্ন: গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামে ৩০ সেকেন্ড স্থায়ী এক কম্পনে হামজারবাগে একটি দোতলা দালানে ফাটল ধরে। এ কম্পনকে কী বলে?

ক. অগ্ন্যুৎপাত খ. ভূমিকম্প

গ. আকস্মিক পরিবর্তন ঘ. ঝাকুনি

উত্তর: খ. ভূমিকম্প

প্রশ্ন: বাংলাদেশ নিচের কোন দুর্যোগ ঝুঁকির মধ্যে নেই?

ক. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস খ. অতিবৃষ্টি ও অনাবৃষ্টি

গ. অগ্ন্যুৎপাত ঘ. নদীভাঙন ও ভূমিকম্প

উত্তর: গ. অগ্ন্যুৎপাত

প্রশ্ন: দুর্যোগের পর কোন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়?

ক. পানিবাহিত রোগ খ, বায়ুবাহিত রোগ

গ. শ্বাসপ্রশ্বাসজনিত রোগ ঘ. হূৎপিণ্ডঘটিত রোগ

উত্তর: ক. পানিবাহিত রোগ

প্রশ্ন: বর্তমান হারে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে এর কী প্রভাব পড়বে?

ক. গাছপালা ও প্রাণী ধ্বংস হয়ে যাবে

খ. ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাবে

গ. পানির স্তর অনেক নিচে নেমে যাবে

ঘ. নিম্নাঞ্চল সমুদ্রে তলিয়ে যাবে

উত্তর: ঘ. নিম্নাঞ্চল সমুদ্রে তলিয়ে যাবে

প্রশ্ন: বাংলাদেশের শতকরা কত ভাগ এলাকা বিভিন্ন ধরনের দুর্যোগ ঝুঁকির মধ্যে থাকে?

ক. প্রায় ৮০% খ. প্রায় ৬৪% গ. প্রায় ৪৯% ঘ প্রায় ৮১%

উত্তর: খ. প্রায় ৬৪%

প্রশ্ন: দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাস করার গুরুত্বপূর্ণ উপায় কী?

ক. গণসচেতনতা বৃদ্ধি খ. কর্মপরিকল্পনা তৈরি

গ. পূর্ব প্রস্তুতি গ্রহণ ঘ. অধিক হারে বৃক্ষরোপণ

উত্তর: ঘ. অধিক হারে বৃক্ষরোপণ

প্রশ্ন: কোনো স্থানের স্বল্প সময়ের অর্থাৎ ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে কী বলা হয়?

ক. আবহাওয়া ক. জলবায়ু

গ. বায়ুর উষ্ণতা ঘ. তাপমাত্রা

উত্তর: ক. আবহাওয়া

প্রশ্ন: জলবায়ু জানার জন্য কত বছরের বেশি সময়ের আবহাওয়া জানা দরকার?

ক. ২০ বছরের খ. ২৫ বছরের

গ. ৩০ বছরের ঘ. ৩৫ বা এর অধিক বছরের।

উত্তর: গ. ৩০ বছরের

প্রশ্ন: নিচের কোনটি মারাত্মক পরিস্থিতি?

ক. আবহাওয়া খ. দুর্যোগ গ. জলবায়ু ঘ. বৃষ্টিপাত

উত্তর: খ. দুর্যোগ

প্রশ্ন: কলকারখানা, যানবাহনের ধোঁয়া, নদী ধ্বংস হয়ে যাওয়া এসবের জন্য কী হচ্ছে?

ক. বায়ুদূষণ খ. পানিদূষণ

গ. ক+খ ঘ. জলবায়ুর পরিবর্তন

উত্তর: ঘ. জলবায়ুর পরিবর্তন

প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে দ্রুত নিচের কোনটি দেখা যাচ্ছে না?

ক. তাপমাত্রা বৃদ্ধি খ. গাছপালা ও প্রাণীর বৃদ্ধি

গ. ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি ঘ. ভয়াবহ বন্যার পরিমাণ বৃদ্ধি

উত্তর: খ. গাছপালা ও প্রাণীর বৃদ্ধি

প্রশ্ন: ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ সমুদ্রে তলিয়ে যেতে পারে?

ক. ১০% খ. ২০% গ. ৩০% ঘ. ২৫%

উত্তর: খ. ২০%।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা