
অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের জলবায়ু এবং দুর্যোগ অধ্যায় নিয়ে আলোচনা করছি।
সঠিক উত্তরটি লেখ:
প্রশ্ন: ওপরের ছবিটি কিসের?
ক. খরা খ. নদীভাঙন গ. ঘূর্ণিঝড় ঘ. ভূমিকম্প
উত্তর: নদীভাঙন
প্রশ্ন: বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণ জমি নদীভাঙনের শিকার হয়?
ক. ১০০ হেক্টর
খ. ১০,০০০ হেক্টর
গ. ২০,০০০ একর ঘ. ২০,০০০ বর্গমিটার
উত্তর: ২০,০০০ একর
প্রশ্ন: খরা দূরীকরণে কী করা উচিত?
ক. বনভূমি কেটে ঘরবাড়ি তৈরি করা
খ. অধিক গাছপালা লাগানো
গ. মাটি উর্বর করা ঘ. মাটির ক্ষয়রোধ করা
উত্তর: খ. অধিক গাছপালা লাগানো
প্রশ্ন: ওপরের ছবি দেখে বাংলাদেশের কোন বিষয়টি বোঝা যায়?
ক. খরা খ. বন্যা গ. ঘূর্ণিঝড় ঘ. সিডর
উত্তর: ক. খরা
প্রশ্ন: ছবিটি থেকে কোন দুর্যোগ বোঝানো হয়েছে?
ক. ভূমিকম্প খ. ধস গ. খরা ঘ. অতিবৃষ্টি
উত্তর: ক. ভূমিকম্প
প্রশ্ন: কোথায় প্রায়ই মৃদু ও মাঝারি ভূমিকম্প হচ্ছে?
ক. ভারত খ. শ্রীলঙ্কা গ. বাংলাদেশ ঘ. পাকিস্তান
উত্তর: গ. বাংলাদেশ
প্রশ্ন: ভূমিকম্পের সময় আমাদের কোনটি করা উচিত নয়?
ক. চিৎকার-চেঁচামেচি খ. শান্ত থাকা
গ. ছোটাছুটি না করা ঘ. বালিশ দিয়ে মুখ ঢেকে রাখা
উত্তর: ক. চিৎকার-চেঁচামেচি
প্রশ্ন: ছোট ও মৃদু ভূমিকম্প কিসের পূর্বাভাস দেয়?
ক. আর ভূমিকম্প না হওয়া
খ. এর চেয়েও ছোট ভূমিকম্প হওয়া
গ. ধস হওয়া ঘ. বড় বড় ভূমিকম্প হওয়া
উত্তর: ঘ. বড় বড় ভূমিকম্প হওয়া
২. উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো:
ক. মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির — করছে।
উত্তর: মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি করছে।
খ. জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের প্রবণতা —।
উত্তর: জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের প্রবণতা বাড়ছে।
গ. খরার সময় অনেকের — বন্ধ হয়ে যায়।
উত্তর: খরার সময় অনেকের আয় বন্ধ হয়ে যায়।
ঘ. ভূমিকম্পের সময় পুরোপুরি — থাকতে হবে।
উত্তর: ভূমিকম্পের সময় পুরোপুরি শান্ত থাকতে হবে।
ঙ. বিশ্বে আবহাওয়া ও — নানা কারণে বদলে যাচ্ছে।
উত্তর: বিশ্বে আবহাওয়া ও জলবায়ু নানা কারণে বদলে যাচ্ছে।
চ. বিশ্বে তাপমাত্রা বেড়ে গেলে সমুদ্রের পানির উচ্চতা — যায়।
উত্তর: বিশ্বে তাপমাত্রা বেড়ে গেলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়।
ছ. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে — পানির স্তর নিচে নেমে যাচ্ছে।
উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে।
জ. — হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি।
উত্তর: দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল
প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা