প্রাথমিক শিক্ষা সমাপনীরপ্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

অধ্যায়-৮ n

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অষ্টম অধ্যায়ের ‘আমাদের দায়িত্ব ও কর্তব্য’ থেকে অল্প কথায় উত্তর দাও নিয়ে আলোচনা করছি।
অল্প কথায় উত্তর দাও
প্রশ্ন: তুমি কি রাস্তায় চলার সময় নিয়মগুলো মেনে চলো? না মানলে কী করা উচিত?

উত্তর: রাস্তায় চলাচলের সময় আমি নিয়ম মেনে রাস্তায় চলাচল করার চেষ্টা করি। প্রচণ্ড ভিড়ে এবং স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে, এমন সময় রাস্তার মাঝখান দিয়ে অনেক সময় রাস্তা পার হই। অনেক সময় ওভারব্রিজ ব্যবহার না করে গাড়ি থামিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করি। ফুটপাতে দোকানপাট, হকারের ভিড়, সরঞ্জাম ইত্যাদি রাখায় অনেক সময় ফুটপাত ছেড়ে পাশ দিয়ে হাঁটতে বাধ্য হই। এ অবস্থায় আমার যা করা উচিত তা হলো, তাড়াহুড়ো বা ভিড়ের সময়ও আমার ট্রাফিক নিয়ম মেনে রাস্তায় চলাচল করা উচিত। তা না হলে যেকোনো সময় আমি দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। এ ক্ষেত্রে আমি সময় নিয়ে বাড়ি থেকে বের হব। যেকোনো অবস্থাতেই ওভারব্রিজ বা জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হব। কখনো ঝুঁকি নেব না। রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে সব সময় ফুটপাত দিয়ে হাঁটব।

প্রশ্ন: যাদের মা-বাবা কাজ বা চাকরি করেন, তাদের নিজেদের নিরাপত্তা রক্ষায় কী করা উচিত?

উত্তর: আমাদের অনেকের মা-বাবা কাজ বা চাকরি করেন। বাড়িতে আমাদের একাকী সময় কাটাতে হয়। এ অবস্থায় নিরাপদ থাকতে হলে আমাদের কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

নিরাপত্তা রক্ষায় আমাদের যা করণীয় তা হলো—

১. কোনো অপরিচিত লোক যদি বাসায় এসে দরজা ধাক্কা দেয়, তবে দরজা খোলা উচিত নয়।

২. তালা লাগিয়ে কোথাও যাওয়া উচিত নয়। এ অবস্থায় চুরি, ডাকাতি হতে পারে। জীবনের ওপরও ঝুঁকি আসতে পারে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

৩. বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের সময় খুব সতর্ক থাকতে হবে।

৪. বাড়িতে একটি প্রাথমিক চিকিৎসার বাক্স রাখতে হবে। যেকোনো বিপদ হলে যেন ঘরেই চিকিৎসা নেওয়া যায়।

প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল