
বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’।
n সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মুক্তিযুদ্ধের কথা বর্ণনা করো।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলেছে দীর্ঘ মাস। এই নয় মাসে বাংলাদেশকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তবে অর্জনও হয়েছে অমূল্য কিছু। কেননা বাংলাদেশ এখন বিশ্বমানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে পরিচিত। এই স্বাধীনতা অর্জন করতে গিয়েই বাংলা মা তাঁর শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছেন। যাঁদের একজন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাকিস্তানিদের সহযোগী রাজাকার ও আলবদরদের হাতে শহীদ হয়েছিলেন।
মুদ্ধিযুদ্ধ তখন প্রায় শেষের দিকে। কেননা আমরা স্বাধীনতা পাই ডিসেম্বরের ১৬ তারিখে। আর রুহুল আমিন শহীদ হয়েছিলেন ডিসেম্বরের ১০ তারিখে।
সেদিন মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ আর পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে। পরবর্তী লক্ষ্য খুলনা দখল করা। তাই তারা নৌজাহাজ দুটি নিয়ে খুলনার দিকে ধেয়ে আসছে।
জাহাজ দুটি ভৈরব নদী বেয়ে খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি আসতেই একটা বোমারু বিমান জাহাজ দুটিকে লক্ষ্য করে বোমা ফেলে। এমতাবস্থায় রুহুল আমিন বিএনএস পলাশ থেকে ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন ঠিকই কিন্তু নদীর তীরে অবস্থানরত রাজাকার ও আলবদরের হাত থেকে রক্ষা পেলেন না।
পাকিস্তানের দোসর রাজাকার, আলবদররা তাঁকে নির্মমভাবে হত্যা করে। আর এভাবেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন শহীদ হন। তিনি খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বড়ই করুণ ও মর্মান্তিক। কেননা দীর্ঘ নয় মাস এই মুক্তিযুদ্ধে বাঙালি তার শ্রেষ্ঠ সন্তানদের হারায়, হারায় লাখ লাখ প্রাণ ও অজস্র মা-বোনের সম্ভ্রম। সবচেয়ে দুঃখের বিষয়, বাঙালি হয়েও যারা পাকিস্তানের হয়ে কাজ করেছে, তারা বাংলার কলঙ্ক।
শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা