পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. ‘বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর’—কথাটি কে বলেছেন?
ক. রামকৃষ্ণ পরমহংসদেব খ. স্বামী বিবেকানন্দ
গ. স্বামী লোকনাথানন্দ ঘ. স্বামী পূর্ণানন্দ
২. ঈশ্বর সর্বশক্তিমান, এ বিষয়টি আমরা কীভাবে বুঝতে পারি?
ক. প্রকৃতিতে এমন কিছু ঘটে, যা কারও পক্ষে করা সম্ভব নয় খ. ঈশ্বরকে শক্তিশালী দেখে
গ. মানুষের সঙ্গে শক্তির পরীক্ষা করে
ঘ. দেব-দেবীর সঙ্গে ঈশ্বরের শক্তির পরীক্ষা করে
৩. বিষ্ণুর অবতার কয়টি?
ক. আটটি খ. নয়টি গ. ১০টি ঘ. ১১টি
৪. উপাসনা করলে—
ক. দেহ ও মন পবিত্র হয় খ. জনবল বাড়ে
গ. মানসম্মান বাড়ে ঘ. শরীর সুস্থ হয়
৫. বিভিন্ন দেব-দেবীর সাকার রূপের উপাসনায়—
ক. ভক্ত ঈশ্বরকে সাকাররূপে কাছে পায়
খ. ভক্ত দেবতা চিনতে পারে
গ. দেবতাদের আকৃতিতে আকৃষ্ট হয়
ঘ. সাকার রূপ দেখলে ভক্তি বৃদ্ধি পায়
৬. ‘স’-এর স্থলে ‘হ’ উচ্চারণ করতেন কারা?
ক. পারসিকরা খ. গ্রিকরা
গ. আফগানরা ঘ. তুর্কিরা
৭. বৈদিক দেব-দেবীরা কেমন ছিলেন?
ক. রক্তিম খ. উজ্জ্বল
গ. শক্তিতে ভরপুর ঘ. নিরাকার
৮. স্বাধীনতাসংগ্রামীদের সংঘবদ্ধ করার জন্য কে এগিয়ে এসেছিলেন?
ক. অরবিন্দ খ. বিনোদ গ. মার্গারেট ঘ. জগদ্বন্ধু
৯. সব ধর্মের সব অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে আমাদের কী হবে?
ক. মানবিক গুণাবলির প্রকাশ ঘটবে খ. একে অন্যের সম্পর্কের অবনতি হবে গ. কেউ কাউকে ভালোবাসবে না ঘ. ঈশ্বর খুশি হবেন না
১০. রাক্ষসকে মারতে কে গিয়েছিলেন?
ক. অর্জুন খ. ভীম গ. নকুল ঘ. সহদেব
১১. ব্রাহ্মণের পরিবারে কতজন সদস্য ছিল?
ক. একজন খ. দুজন গ. তিনজন ঘ. চারজন
১২. আত্মার নতুন দেহ ধারণ করাকে কী বলে?
ক. জন্মান্তর খ. নবজন্ম গ. ইহজন্ম ঘ. পরজন্ম
১৩. বৈদিক যুগের উপাসনা কেমন ছিল?
ক. সাকার উপাসনা খ. দেব-দেবীর উপাসনা
গ. শিবের উপাসনা ঘ. নিরাকার ঈশ্বরের উপাসনা
১৪. প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে কীভাবে উপকৃত হতে পারি?
ক. ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি
খ. অর্থ-সম্পদ লাভ করতে পারি
গ. স্বার্থ উদ্ধার হয় ঘ. সম্মান লাভ হয়
১৫. পারমতসহিষ্ণুতাকে আমরা কী বলে মানব?
ক. সামাজিকতা খ. আদর্শ
গ. সম্প্রীতি ঘ. ধর্মের অঙ্গ
১৬. চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি যোগসাধনা পদ্ধতির উদ্ভাবন করেন কারা?
ক. অবতার খ. মুনি-ঋষি গ. মহাপুরুষ ঘ. বিজ্ঞানী
১৭. রানি বিদুলার পুত্রের নাম কী?
ক. বিজয় খ. সঞ্জয় গ. দুর্জয় ঘ. অজয়
১৮. নিজের পুত্রকে মৃত্যুর মুখে এগিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিদুলার কী ফুটে উঠেছে?
ক. গভীর দেশপ্রেম খ. নৈতিকতা
গ. উদারতা ঘ. চারিত্রিক বৈশিষ্ট্য
১৯. সাধু-সন্ন্যাসীদের আশ্রমকে কেন্দ্র করে কী গড়ে উঠেছে?
ক. সেবাশ্রম খ. উপাসনালয়
গ. ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্র ঘ. মন্দির
২০. নতুন সাংস্কৃতিক উপকরণ নির্মিত কীভাবে?
ক. নতুন নকশা দেখে খ. অন্য সংস্কৃতির সংস্পর্শে
গ. ঐতিহ্যকে অবলম্বন করে
ঘ. নির্মিত নতুন কিছু দেখে
২১. জীবের মধ্যে ঈশ্বর কিরূপে অবস্থান করেন?
ক. দেবতারূপে খ. ভ্রমররূপে
গ. মনরূপে ঘ. আত্মারূপে
২২. অবতার পুরুষরা যুগে যুগে অবতীর্ণ হয়ে—
ক. ভোগ-বিলাস করেন খ. লীলা করেন
গ. অত্যাচারীদের ধ্বংস করেন
ঘ. সাধুদের ধ্বংস করেন
২৩. ব্রহ্মা, বিষ্ণু ও শিবের মাহাত্ম্য কোথায় প্রাধান্য পেয়েছে?
ক. বেদে খ. রামায়ণে গ. পুরাণে ঘ. মহাভারতে
২৪. মানুষে-মানুষে মিলের একটি সূত্র হলো—
ক. টাকাপয়সা খ. জনবল গ. মনুষ্যত্ব ঘ. রাজত্ব
২৫. ‘যত মত, তত পথ’—শ্রীরামকৃষ্ণের এ উক্তিটির বিষয়বস্তু কী?
ক. মত একটি কিন্তু পথ অনেক
খ. হিন্দুধর্ম বহু মতের সমন্বয়
গ. যেকোনো মতে ঈশ্বর সাধনায় সিদ্ধিলাভ সম্ভব
ঘ. ঈশ্বর অনেকগুলো মতের সৃষ্টি করেছেন
২৬. স্বপ্না মাঝেমধ্যে তার আহার গ্রহণে বিরতি রাখে। তার এ অবস্থাকে আমরা কী বলব?
ক. পরিমিত আহার খ. অপরিমিত আহার
গ. উপোস ঘ. বিরতি
২৭. সৌবীর-রাজ্যের রানি ছিলেন কে?
ক. অবলা খ. মৃদুলা গ. বিদুলা ঘ. চপলা
২৮. দেশের ভাষা, সাহিত্য ও ঐতিহ্যের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক?
ক. প্রাণের খ. আত্মার গ. নাড়ির ঘ. আবেগের
২৯. চৈত্রসংক্রান্তির একটি ধর্মীয় অনুষ্ঠান—
ক. দুর্গাপূজা খ. হালখাতা
গ. শিবের গাজন ঘ. মনসাপূজা
৩০. ঋষি-কবিরা মন্ত্রে যে দেব-দেবীর রূপের ধারণা দিয়েছেন, তার প্রতিফলন হিসেবে তুমি কোনটিকে মানে করো?
ক. প্রতিমা নির্মাণ খ. সামাজিক অনুষ্ঠান
গ. পূজাপদ্ধতির বিভিন্নতা
ঘ. আচার-আচরণে ভিন্নতা
৩১. নিজের মতে ঠিক থেকে অন্যের মতকে মেনে নেওয়াকে কী বলে?
ক. হিংসা খ. সম্প্রীতি
গ. পরমতসহিষ্ণুতা ঘ. নৈতিকতা
৩২. যোগসাধনার পদ্ধতি উদ্ভাবন করেছিলেন—
ক. রাজারা খ. দেবতারা
গ. মুনি-ঋষিরা ঘ. অসুরেরা
৩৩. সুমন অত্যন্ত দেশপ্রেমিক, সে তার দেশ রক্ষার্থে কী করবে?
ক. দেশ ছেড়ে পালাবে খ. শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে গ. শত্রুকে সহায়তা করবে
ঘ. হাসিমুখে পরাজয় মেনে নেবে
৩৪. মহালয়া কোন পূজার আগমনী?
ক. লক্ষ্মীপূজার খ. দুর্গাপূজার
গ. সরস্বতীপূজার ঘ. কালীপূজার
৩৫. ব্রাহ্মণ কীভাবে সংসার চালাতেন?
ক. পূজা করে খ. কীর্তন করে
গ. উঞ্ছবৃত্তি করে ঘ. ধর্মকথা শুনিয়ে
৩৬. আশীষ প্রতিদিন কার নাম নিয়ে সব কাজ আরম্ভ করবে?
ক. গুরু খ. ঈশ্বর গ. দীননাথ ঘ. প্রভু
৩৭. দেহ জীর্ণ বা পুরাতন হলে কী হয়?
ক. জন্ম হয় খ. পুনর্জন্ম হয়
গ. মৃত্যু হয় ঘ. রোগ-শোক হয়
৩৮. সব শাস্ত্রের সার বলা হয় কোন গ্রন্থকে?
ক. গীতা খ. চণ্ডী গ. পুরাণ ঘ. বেদ
৩৯. অনিক সারা জীবন খারাপ কর্ম করে মৃত্যুবরণ করল। ধর্মগ্রন্থ অনুসারে তার—
ক. খারাপ জন্ম হবে খ. মুক্তিলাভ করবে
গ. আর জন্ম হবে না ঘ. ভালো জন্ম হবে
৪০. সাধনার পথ—
ক. একটি খ. দুটি গ. পাঁচটি ঘ. বহু
২. শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো: ১×১০=১০
ক) ঈশ্বর সব — মধ্যে আছেন।
খ) ব্রহ্মা — করেন।
গ) পদ্মাসন ও — উপাসনার জন্য বিশেষ উপযোগী।
ঘ) ইসলাম ধর্মাবলম্বীরা উপাসনালয়কে বলেন—।
ঙ) বশিষ্ঠের আশীর্বাদে বিশ্বামিত্র — হয়েছিলেন।
চ) — পালনকর্তা।
ছ) রাম পিতৃসত্য পালনের জন্য — ও — নিয়ে বনবাসে যান।
জ) যজ্ঞের ফলে মানুষ পুণ্য অর্জন করত এবং তাতে —।
ঝ) মানুষে মানুষে কোনো — করা উচিত নয়।
ঞ) পরিমিত আহার — জন্য উপকারী।
৩. প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১×১০=১০
ক) ব্রাহ্মণের আর্থিক অবস্থা কেমন ছিল?
খ) নিত্যকর্ম কয় প্রকার ও কী কী?
গ) পৃথিবীতে প্রচলিত ৪টি প্রধান ধর্মের নাম কী?
ঘ) মানুষ মানুষকে কিসের দৃষ্টিতে দেখবে?
ঙ) শিষ্টাচার প্রদর্শন করলে সমাজ কেমন হবে?
চ) বিশ্বামিত্র কেন বশিষ্ঠকে হিংসা করতেন?
ছ) দেশপ্রেম বলতে কী বোঝায়?
জ) সাকার উপাসনা কাকে বলে?
ঝ) জন্মান্তর কাকে বলে?
ঞ) ধর্মীয় সাম্য রক্ষা করে চললে কী প্রতিষ্ঠিত হবে?
৪. ক ও খ নম্বরসহ যে কোনো ৮টি প্রশ্নের উত্তর লেখো: ৫×৮=৪০
ক) আমরা দেশকে ভালোবাসব কেন? বুঝিয়ে লেখো।
খ) উপনিষদ থেকে প্রদত্ত প্রার্থনামূলক মন্ত্রটি সরলার্থসহ লেখো।
গ) হিন্দুধর্মের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
ঘ) সব ধর্মের মূল কথা কী?
ঙ) দেবর্ষি নারদ যখন শ্রীকৃষ্ণের নিকট এলেন, তখন শ্রীকৃষ্ণ কীভাবে শিষ্টাচার প্রদর্শন করেছিলেন?
চ) বশিষ্ঠ ঋষিকে সবাই কী করতেন?
ছ) ব্রাহ্মণের ঘরে কান্নার রোল উঠেছিল কেন?
জ) যোগব্যায়াম কাকে বলে, বুঝিয়ে লেখো।
ঝ) ঈশ্বর ও জীবের সম্পর্ক বুঝিয়ে লেখো।
ঞ) মহালয়া অনুষ্ঠানের সংক্ষিপ্ত পরিচয় দাও।
# মডেল টেস্ট তৈরি করেছেন: রনজিত কুমার