পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:১×৪০ = ৪০
১. জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য কী?
ক. বিশ্ব শান্তি প্রতিষ্ঠা খ. শিশুদের উন্নয়ন
গ. অর্থনৈতিক উন্নয়ন ঘ. ব্যবসার উন্নয়ন
২. একটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে?
ক. সরকার খ. পরিবেশ
গ. মানুষ ঘ. ভৌগোলিক অবস্থা
৩. গণতন্ত্রে কোনটি গ্রহণযোগ্য নয়?
ক. মত চাপিয়ে দেওয়া খ. পরমতসহিষ্ণুতা
গ. সহনশীলতা ঘ. শান্তি ও সম্প্রীতি
৪. দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?
ক. শিক্ষিত খ. নিরক্ষর গ. ব্যবসায়ী ঘ. নেতা
৫. মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার?
ক. পরিবার ও রাষ্ট্র খ. পরিবার ও সমাজ
গ. রাষ্ট্র ও সমাজ ঘ. পরিবার, সমাজ ও রাষ্ট্র
৬. ‘ক্লারা জেটকিন’ কে?
ক. ব্রিটিশ সেনাপ্রধান খ. ভারতীয় সেনাপ্রধান
গ. জার্মান নারী নেতা ঘ. পাকিস্তানি সেনাপ্রধান
৭.
রাস্তা পারাপারের সময় এ ধরনের চিহ্ন দেখলে তুমি কী করবে?
ক. ওপর দিয়ে দৌড়াব খ. ওপর দিয়ে হাঁটব
গ. অতিক্রম করব না ঘ. পাশে দাঁড়িয়ে থাকব
৮. স্বাস্থ্যকর্মী এসে বাড়ির নলকূপে লাল রং করে দিয়েছেন। তবুও বাড়ির লোকজন ওই নলকূপের পানি পান করছে। তুমি তাদের কী পরামর্শ দেবে?
ক. অল্প পরিমাণ পানি পান করতে বলব
খ. কেবল গবাদিপশুকে পানি পান করাতে বলব
গ. এই পানি পান করতে নিষেধ করব
ঘ. ইচ্ছামতো পানি পান করতে বলব
৯. সাধারণত বাড়িতে ঘর গোছানো, ছোট ভাইবোনদের দেখাশোনা করা, মাকে রান্নার কাজে সাহায্য করা—এগুলো কে করে?
ক. ছেলেরা খ. মেয়েশিশু গ. উভয়েই ঘ. বড় যাঁরা
১০. মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ বাঙালি স্বেচ্ছায় জীবন দান করেছিলেন কেন?
ক. গৌরব ও বীরত্ব প্রকাশ করতে
খ. বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য
গ. রাজাকারদের অত্যাচার থেকে বাঁচতে
ঘ. হানাদার বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশ করতে
১১. তোমার বিদ্যালয় একটি মহাসড়কের পাশে। ছুটির পর কীভাবে রাস্তা পার হবে?
ক. একা একা দৌড়ে খ. হেঁটে গ. দৌড়ে
ঘ. ডানে ও বাঁয়ে তাকিয়ে সাবধানে
১২. মাঠে খেলতে যাওয়ার সময় দেখলে এলাকার লোকজন রাস্তা মেরামত করছে। এ ক্ষেত্রে তুমি—
ক. রাস্তা মেরামতের কাজ দেখবে
খ. অন্য রাস্তা দিয়ে খেলতে যাবে
গ. রাস্তা মেরামতের কাজে সাহায্য করবে
ঘ. সাহায্য করার জন্য অন্যকে ডেকে আনবে
১৩. বিদ্যালয়ে যাওয়ার পথে তুমি দেখলে তোমার কয়েকজন সহপাঠী রাস্তার পাশের ডোবায় থাকা ব্যাঙগুলোকে ঢিল ছুড়ছে। তুমি কী করবে?
ক. আরও বেশি করে ঢিল ছুড়তে বলব
খ. ঢিল ছুড়তে বারণ করব
গ. এই কাজে অংশ নেব ঘ. পাশ কাটিয়ে যাব
১৪. শিশুশ্রম বন্ধ হলে কী উপকার হবে?
ক. শিশু পাচার বন্ধ হবে খ. আয় বৃদ্ধি পাবে
গ. শিশুঅধিকার রক্ষা হবে ঘ. উৎপাদন বাড়বে
১৫. ভাত বাংলাদেশের প্রধান খাদ্য। এ ছাড়া কোন খাবারটি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে?
ক. চালের পিঠা খ. গমের তৈরি খাদ্য
গ. আলুর তৈরি খাদ্য ঘ. ভুট্টার তৈরি খাদ্য
১৬. মুজিবনগর সরকার শপথ নিয়েছিল কবে?
ক. ২৫ এপ্রিল, ১৯৭১ খ. ১০ এপ্রিল, ১৯৭১
গ. ১৭ এপ্রিল, ১৯৭১ ঘ. ২০ এপ্রিল, ১৯৭২
১৭. কবে পলাশির যুদ্ধ হয়েছিল?
ক. ১৭৫৫ সালের ১ জানুয়ারি
খ. ১৭৫৬ সালের ২৩ জুন
গ. ১৭৫৬ সালের ৩০ অক্টোবর
ঘ. ১৭৫৭ সালের ২৩ জুন
১৮. ১৯০৫ সালে কী হয়েছিল?
ক. সিপাহি বিদ্রোহ খ. বাংলা ভাগ
গ. ভারত বিভক্তি ঘ. ফকির সন্যাসী বিদ্রোহ
১৯. কে নবজাগরণের সঙ্গে যুক্ত ছিলেন?
ক. ক্ষুদিরাম খ. চিত্তরঞ্জন
গ. তিতুমীর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২০. প্রত্নস্থল ‘রানির বাংলো’ কোথায় অবস্থিত?
ক. পাহাড়পুরে খ. আহসান মঞ্জিলে
গ. ময়নামতিতে ঘ. মহাস্থানগড়ে
২১. সুলতান গিয়াসউদ্দিন আযম শাহর মাজার—
ক. আহসান মঞ্জিলে খ. লালবাগ দুর্গে
গ. উয়ারী-বটেশ্বরে ঘ. সোনারগাঁওয়ে
২২. মহাস্থানগড়ে বাংলার কোন প্রাচীন নগরের ধ্বংসাবশেষ রয়েছে?
ক. পানাম খ. পুণ্ড্রনগর গ. পাণ্ডুয়া ঘ. ভাসুবিহার
২৩. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত—
ক. পাহাড়পুরে খ. ময়নামতিতে
গ. উয়ারী-বটেশ্বরে ঘ. সোনারগাঁও-এ
২৪. বাংলাদেশের প্রধান খাদ্য জাতীয় ফসল—
ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. আলু
২৫. পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপাদন হয় কোন দেশে?
ক. ভারত খ. চীন গ. বাংলাদেশ ঘ. নেপাল
২৬. দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
২৭. বাংলাদেশে প্রতিবছর খাদ্যঘাটতি হয়—
ক. প্রায় ২৫ লাখ টন খ. প্রায় ২৪ লাখ টন
গ. প্রায় ২৬ লাখ টন ঘ. প্রায় ২০ লাখ টন
২৮. কত সালের মধ্যে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ এলাকা সমুদ্রগর্ভে তলিয়ে যেতে পারে?
ক. ২০২০ খ. ২০৩০ গ. ২০৪০ ঘ. ২০৫০
২৯. কিসের অভাবে খরা হয়?
ক. বাতাস খ. পানি গ. গবাদিপশু ঘ. ফসল
৩০. মানবাধিকার কী?
ক. ব্যবসার অধিকার খ. মানুষ হিসেবে অধিকার
গ. শিশুদের অধিকার ঘ. ধনীদের অধিকার
৩১. নাগরিক হিসেবে আমাদের অন্যতম কর্তব্য—
ক. আইন মেনে চলা খ. নিয়মিত কর দেওয়া
গ. আনুগত্য ঘ. ভোটদান
৩২. অটিস্টিক বন্ধুরা কেমন আচরণ করে?
ক. সবার সঙ্গে খেলাধুলা করে
খ. সবার সঙ্গে বন্ধুত্ব করে
গ. চুপচাপ নিজেকে নিয়ে মগ্ন থাকে
ঘ. সবার সঙ্গে মিলেমিশে থাকে
৩৩. গণতান্ত্রিক পদ্ধতিতে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়? ক. একজনের মত খ. দলনেতার মত
গ. ২/৩ জনের মত ঘ. অধিকাংশের মত
৩৪. কবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়?
ক. ৮ মে খ. ৮ জুন গ. ৮ মার্চ ঘ. ৮ এপ্রিল
৩৫. ‘অচিকমান্দি’ নামে পরিচিত—
ক. ম্রো খ. গারো গ. ত্রিপুরা ঘ. ওঁরাও
৩৬. কোনটি ‘বৈসু’ উৎসবের আকর্ষণীয় অনুষ্ঠান?
ক. গরয়া নৃত্য খ. ফাগুয়া গ. ওয়াংগানা ঘ. কের
৩৭. বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নকাজ পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব কার?
ক. ইউএনডিপি খ. এফএও
গ. ইউনেসকো ঘ. বিশ্বব্যাংক
৩৮. সদস্য দেশগুলোর জীবনযাত্রার মানোন্নয়ন কোন সংস্থার লক্ষ্য? ক. জাতিসংঘ খ. সার্ক
গ. ইউনিসেফ ঘ. ইউনেসকো
৩৯. বাংলাদেশে ওঁরাওদের কয়টি দল আছে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৪০. কোন সাল থেকে নারী দিবস পালন শুরু হয়?
ক. ১৯১০ সাল খ. ১৯২০ সাল
গ. ১৯৩০ সাল ঘ. ১৯৪০ সাল
২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলো উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০
ক. প্রাথমিক বিদ্যালয়ে শতকরা — ভাগ নারী শিক্ষক নিয়োগ করা হয়েছে।
খ. নববর্ষে ত্রিপুরারা — উৎসব পালন করে।
গ. ইউনিসেফ বিশ্বের — উন্নয়নে কাজ করে।
ঘ. আমরা সব ক্ষেত্রে গণতান্ত্রিক — করব।
ঙ. অধিকার ও — গভীরভাবে সম্পর্কযুক্ত।
চ. মানবাধিকার লঙ্ঘন একটি — কাজ।
ছ. ভূমিকম্পের সময় পুরোপুরি — থাকতে হয়।
জ. জমির তুলনায় আমাদের জনসংখ্যা —।
ঝ. বাংলাদেশে অর্থনীতিতে — গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ঞ. বাংলাদেশ একটি — দেশ।
৩। সংক্ষেপে উত্তর লেখো: ১×১০ = ১০
ক. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
খ. মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?
গ. মানুষের মৌলিক চাহিদাগুলো কী?
ঘ. জলবায়ু পরিবর্তনে কী কী ক্ষতি হয়?
ঙ. দুর্ঘটনার অন্যতম কারণ কী?
চ. কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়?
ছ. নারী নির্যাতনের মূল কারণ কী?
জ. ম্রো জাতিসত্তারা কোথায় কোথায় বাস করে?
ঝ. সার্ক প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য কী?
ঞ. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
৪। ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখো: ৫×৮ = ৪০
ক. শহীদ বুদ্ধিজীবী বলতে আমরা কাদের বুঝি? চারজন শহীদ চিকিৎসক ও একজন শহীদ সাংবাদিকের নাম লেখো।
খ. মনে করো তোমার পার্শ্ববর্তী এলাকা টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমার পাঁচটি করণীয় লেখো।
গ. জাতিসংঘ গঠনের পাঁচটি উদ্দেশ্য লেখো।
ঘ. মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে পাওয়া গেছে, এমন চারটি নিদর্শনের নাম লেখো।
ঙ. আবহাওয়া কাকে বলে? বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের চারটি ক্ষতিকর প্রভাব লেখো।
চ. সমাজের প্রতি তোমার পাঁচটি দায়িত্ব লেখো।
ছ. বাংলাদেশে প্রতি ঘণ্টায় কতজন নারী নির্যাতনের শিকার হচ্ছেন? চারটি কারণ লেখো।
জ. সার্ক গঠনের উদ্দেশ্য বর্ণনা করো।
ঝ. স্বাস্থ্যের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব নিয়ে পাঁচটি বাক্যে লেখো।
ঞ. বাংলাদেশে পোশাকশিল্পের পাঁচটি গুরুত্ব লেখো।