পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১১০=১০
১. কোরআন মজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
২. হজরত আদম (আ.) কিসের তৈরি?
ক. আগুন খ. পাথর গ. মাটি ঘ. পানি
৩. হজরত সুলাইমান (আ.)-এর পিতার নাম কী?
ক. হজরত ঈসা (আ.) খ. হজরত দাউদ (আ.)
গ. হজরত মুসা (আ.)
ঘ. হজরত ইব্রাহীম (আ.)
৪. আল্লাহ্ তাআলা হজরত ঈসা (আ.)-এর ওপর কোন কিতাব নাজেল করেন?
ক. আল কোরআন খ. তাওরাত গ. ইঞ্জিল ঘ. জাবুর
৫. হজরত মুহম্মদ (সা.)-এর প্রথম দুধমাতা কে ছিলেন?
ক. সোয়েবা খ. হালিমা গ. আম্বিয়া ঘ, সালেহা
৬. লন্ডনের পূর্বে কাবা শরিফ অবস্থিত। একজন মুসলমান লন্ডন থেকে কোনমুখী হয়ে নামাজ পড়বে?
ক. পশ্চিম খ. দক্ষিণ গ. উত্তর ঘ. পূর্ব
৭. আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম কতজন মানুষ প্রেরণ করেন?
ক. একজন খ. দুইজন গ. তিনজন ঘ. চারজন
৮. আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোকে কী বলা হয়?
ক. দীন খ. তাওহীদ গ. শরিয়ত ঘ. রিসালত
৯. সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ মানুষকে—
ক. শাস্তি দেয় খ. শান্তি দেয়
গ. মুক্তি দেয় ঘ. ধ্বংস করে
১০. কত বছর বয়সে মুহাম্মদ (সা.)-এর দাদা মারা যান?
ক. ৩ বছর খ. ৫ বছর গ. ৭ বছর ঘ. ৮ বছর
১১. নবুয়তের কত সনে মহানবী (সা.)-এর মিরাজ হয়েছিল?
ক. দশম খ. একাদশ. দ্বাদশ ঘ. চতুর্দশ
১২. হজরত নূহ্ (আ.) কত বছর আল্লাহর দীনের দাওয়াত দিয়েছিলেন?
ক. সাড়ে ছয় শ বছর খ. সাড়ে নয় শ বছর
গ. সাড়ে আট শ বছর ঘ. সাড়ে সাত শ বছর
১৩. মহানবী (সা.) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন?
ক. ৫৭০ খ্রিষ্টাব্দে খ. ৬১০ খ্রিষ্টাব্দে
গ. ৬২২ খ্রিষ্টাব্দে ঘ. ৬৩২ খ্রিষ্টাব্দে
১৪. কোরআন মজিদ শুদ্ধ তেলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকারের বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে। আয়াতের শেষে কোন্ চিহ্ন থাকলে সেখানে অবশ্যই থামতে হয়?
ক. ওয়াক্ফ মুতলাক খ. ওয়াক্ফ জাজে
গ. ওয়াক্ফ তাম ঘ. ওয়াক্ফ মুরাখখাস
১৫. কোরআন মজিদ হেফাজতকারী কে?
ক. ফেরেশতা খ. আল্লাহ্
গ. নবী-রাসূল ঘ. মানুষ
১৬. শুদ্ধভাবে কোরআন মজিদ তেলাওয়াতের নিয়মকে বলে —
ক. মাখরাজ খ. ব্যাকরণ
গ. তাজবিদ ঘ. ওয়াক্ফ
১৭. আরবি হরফ উচ্চারণের স্থানকে বলা হয় —
ক. তাজবিদ খ. গুণ্নাহ গ. ইদগাম ঘ. মাখরাজ
১৮. আরবি হরফ উচ্চারণের স্থান কয়টি?
ক. ১৮টি খ. ১৭টি গ. ১৬টি ঘ. ১৯টি
১৯. খাতামুন্নাবিয়্যীন কে?
ক. হজরত আবু বকর (রা.)
খ. হজরত ঈসা (আ.)
গ. হজরত মুহাম্মদ (সা.)
ঘ. হজরত মুসা (আ.)
২০. মৃত্যুর পর দুজন ফেরেশতা কবরে মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন—
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
২১. চিরস্থায়ী সুখের স্থান কোনটি?
ক. নিজের বাড়ি খ. কবর
গ. জাহান্নাম ঘ. জান্নাত
২২. রাস্তায় ময়লা-আবর্জনা বা কষ্টদায়ক কোনো বস্তু অপসারণ করা —
ক. মানবতা খ. ইবাদত
গ. সততা ঘ. সহযোগিতা
২৩. ইসলাম কয়টি রুকন-এর ওপর প্রতিষ্ঠিত?
ক. সাতটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. চারটি
২৪. সালাতের প্রত্যেক রাকাআতে কোন সূরাটি পড়তে হয়?
ক. সূরা নাস খ. সূরা এখলাস
গ. সূরা ফাতিহা ঘ. সূরা ফিল
২৫. সালাতের সেজদায় কোন দোয়াটি পড়তে হয়?
ক. সুবহানা রাব্বিয়াল আলা
খ. আলহামদু লিল্লাহ্
গ. সুবহানা রাব্বিয়াল আজিম
ঘ. আল্লাহ আকবর
২৬. হজের ফরজ কয়টি?
ক. পাঁচটি খ. ছয়টি গ. তিনটি ঘ. চারটি
২৭. তোমার বন্ধু কথা বলতে হাঁচি দিল। বন্ধুর হাঁচি শুনে তুমি কী করবে?
ক. আমিও হাঁচি দিব
খ. ইয়ার হামুকল্লাহ বলব
গ. আলহামদু লিল্লাহ্ বলব
ঘ. আল্লাহ্ আকবার বলব
২৮. পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রতি দয়া দেখাও, এটি কার কথা?
ক. ফেরেশতাদের কথা
খ. মানুষের কথা
গ. মহানবী (সা.)-এর কথা
ঘ. বিজ্ঞানীদের কথা
২৯. কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
ক. বন্যা খ. ভূমিকম্প গ. অগ্নিকাণ্ড ঘ. ঘূর্ণিঝড়
৩০. আল্লাহর কাছে কোরবানির কী পৌঁছায়?
ক. গোশত খ. রক্ত
গ. তাক্ওয়া ঘ. চামড়া
৩১. সালাতের আহকাম কয়টি?
ক. পাঁচটি খ. সাতটি গ. তেরোটি ঘ. চৌদ্দটি
৩২. কাদিরুন শব্দের অর্থ কী?
ক. সর্বশক্তিমান খ. সর্বশ্রোতা
গ. সর্বদ্রষ্টা ঘ. সৃষ্টিকর্তা
৩৩. সর্বশেষ নবীর নাম কী?
ক. হজরত আবু বকর (রা.)
খ. হজরত ঈসা (আ.)
গ. হজরত মুহাম্মদ (সা.)
ঘ. হজরত মুসা (আ.)
৩৪. কোন নবী হজরত মুহাম্মদ (সা.)-এর উম্মত হবেন?
ক. হজরত ঈসা (আ.)
খ. হজরত ইব্রাহীম (আ.)
গ. হজরত মুসা (আ.)
ঘ. হজরত ইসমাইল (আ.)
৩৫. মানুষের অধিকারকে কী বলা হয়?
ক. মানবতা খ. মানবাধিকার
গ. মানব ধর্ম ঘ. মানব জাতি
৩৬. মনোয়ারা নামাজের জন্য নিয়ত করার পর শরীরের কোথায় হাত বাঁধবে?
ক. নাভির ওপর খ. নাভির নিচে
গ. বুকের ওপর ঘ. বুকের নিচে
৩৭. কোনটি প্রাকৃতিক পরিবেশ?
ক. জানালা খ. দালান গ. দরজা ঘ. গাছপালা
৩৮. হজরত ইব্রাহীম (আ.)-এর পিতার নাম কী?
ক. আজম খ. হাতেম গ. আজর ঘ. আমর
৩৯. হজরত নূহ (আ.)-এর দাওয়াতে কতজন নারী-পুরুষ সায় দিল?
ক. ৬০ জন খ. ৭০ জন গ. ৯০ জন ঘ. ৮০ জন
৪০. হজরত দাউদ (আ.) কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. বানু ইসরাইল খ. বানু তামিম
গ. বানু পায়েস ঘ. বানু গালিব।
২. শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো। ১১০=১০
ক. সততা মানুষকে — দেয়।
খ. কোরআন মজিদ আল্লাহর —।
গ. বিরাম চিহ্নকে — বলে।
ঘ. মদিনা সনদে —টি ধারা ছিল।
ঙ. হিজরতের সময় মহানবী (সা.) — পাহাড়ের গুহায় আশ্রয় নেন।
চ. আল্লাহ তাআলা —।
ছ. জাকাত দিলে —।
জ. সাওম পালনের মূল উদ্দেশ্য হলো — অর্জন করা।
ঝ. আনুগত্যের জন্য — প্রয়োজন।
ঞ. আল্লাহ তাআলা আমাদের —।
৩. প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১১০=১০
ক. আখিরাত মানে কী?
খ. আমাদের দীনের নাম কী?
গ. এবাদত কাকে বলে?
ঘ. আরকান কাকে বলে?
ঙ. মহানবী (সা.) সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন?
চ. আনসার কারা?
ছ. মদিনা সনদ কী?
জ. বিদায় হজ কাকে বলে?
ঝ. পৃথিবীর আদি মানব কে ছিলেন?
ঞ. মাখরাজ কয়টি?
৪. ক ও খ নম্বরসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখো। ৫৮=৪০
ক. ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার পাঁচটি সুফল লেখো।
খ. আমরা পিতামাতার খিদমত করব কেন? পাঁচটি বাক্যে ব্যাখ্যা করো।
গ. কোরআন মজিদে উল্লেখিত ১০ জন নবীর নাম লেখো।
ঘ. কোন পাঁচটি সম্পদ নিসাব পরিমাণ থাকলে জাকাত দিতে হয়?
ঙ. মসজিদ অর্থ কী? মসজিদের আদবগুলো লেখো।
চ. আমরা কীভাবে মানুষের সেবা করব? পাঁচটি বাক্যে লেখো।
ছ. সুরা ফিলের অর্থ লেখো।
জ. মক্কা বিজয়ের ঘটনা পাঁচটি বাক্যের বর্ণনা করো।
ঝ. জাকাতের মাশারিফ কয়টি ও কী কী বর্ণনা করো।
ঞ. সালাতের ফজিলত বর্ণনা করো।
মডেল টেস্ট তৈরি করেছেন: দীদার চৌধুরী