প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

প্রাথমিক বিজ্ঞান
সঠিক উত্তরটি খাতায়লেখ  অংশ-১
প্রিয় পরীক্ষার্থী, সমাপনী পরীক্ষার্থী শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।

অধ্যায়-১
১. তোমার মতে পরিবেশের প্রধান উপাদান কী কী?
ক. মাটি, শব্দ, জঙ্গল খ. মাটি, পানি, বায়ু
গ. পানি, বায়ু, শব্দ ঘ. বায়ু, শব্দ, পাহাড়
|উত্তর: খ. মাটি, পানি, বায়ু

২. মানুষজনসহ পরিবেশের সব উদ্ভিদ ও প্রাণীর জীবনকে নানাভাবে প্রভাবিত করে কোনটি?
ক. পাথর খ. পানি গ. চুন ঘ. টিন। উত্তর: খ. পানি

৩. কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই?
ক. ছত্রাক খ. ফার্ন গ. মরিচ ঘ. বেগুন। উত্তর: ক. ছত্রাক

৪. একটি উদ্ভিদের কোন অংশে সবুজ কণিকা রয়েছে?
ক. কাণ্ডে খ. মূলে গ. পাতায় ঘ. ফুলে। উত্তর: গ. পাতায়
৫. উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে কোনটি?
ক. অক্সিজেন খ. ক্লোরোফিল গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: খ. ক্লোরোফিল
৬. উদ্ভিদের কোনটি সূর্যের আলোক শক্তিকে শোষণ করে পানি ও কার্বন ডাই-অক্সাইডকে ব্যবহার করে?
ক. মূল খ. কাণ্ড গ. সবুজ পাতার ক্লোরোফিল ঘ. শিকড়
উত্তর: গ. সবুজ পাতার ক্লোরোফিল
৭. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় কোনটি বায়ুতে ছাড়ে?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. কার্বন কণা ঘ. নাইট্রোজেন
উত্তর: ক. অক্সিজেন
৮. খাদ্য প্রস্তুত করতে পারে না নিচের কোন উদ্ভিদটি?
ক. শৈবাল খ. ফার্ন গ. স্পাইরোগাইরা ঘ. ছত্রাক
উত্তর: ঘ. ছত্রাক
৯. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় কী তৈরি করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. খাদ্য ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: গ. খাদ্য
১০. শক্তির প্রধান উৎস কী?
ক. বিদ্যুৎ খ. তেল গ. সূর্য ঘ. কয়লা। উত্তর: গ. সূর্য।
১১. কোন উদ্ভিদ বাহক পাখি দ্বারা অন্যত্র বংশবিস্তার করে?
ক. পেয়ারা খ. কামরাঙ্গা গ. নারকেল ঘ. নিম
উত্তর: ক. পেয়ারা।

সহকারী শিক্ষক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল