তট—নদীর তীর
শব্দের অর্থ লেখ অংশ-৫
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ৮ নম্বর প্রশ্নটি থাকে ‘শব্দের অর্থ লেখ’ এর ওপর। নিচে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেওয়া হলো।
ঘাসফুল
তোলো — তুলে ফেলো
দোলো — দলে বা পিষে ফেলো
নাড়ি — নাড়াচাড়া করি
স্নেহ — আদর, ভালোবাসা
রূপকথা — উপকথা, অসম্ভব কাল্পনিক কাহিনি
দোলাই মাথা — মাথা নাড়াই।
কিরণ — আলো
ধরা — পৃথিবী
তারারা — আকাশের তারকারাজি
ফোটে — ফুটে ওঠে।
দেখে এলাম নায়াগ্রা
রাজি — সম্মত, একমত হওয়া
খানাখন্দ — গর্ত, ডোবা
চড়া — আরোহণ করা
শাঁ শাঁ — দ্রুত গতিতে চলার শব্দ
ঝরনা — ফোয়ারা, নির্ঝর
তফাত — পার্থক্য, ব্যবধান, পৃথক
বিস্ময়কর — আশ্চর্যজনক
ফাঁক — ফাটল, ছিদ্র
গহ্বর — গর্ত, খাদ
কানাডা — উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ
দ্রুত গতিতে — অত্যন্ত তাড়াতাড়ি করে, জোরে যাওয়া
পতন — নিচে পড়া
সমতল ভূমি — যে জমি উঁচুনিচু নয়, পাহাড়ী নয়, তাকেই সমতল ভূমি বলে
কাণ্ডজ্ঞান — স্বাভাবিক জ্ঞানবুদ্ধি
প্রবাহিত হওয়া — বয়ে চলা, গড়িয়ে গড়িয়ে চলা
গহ্বর — গর্ত।
দুই তীরে
নির্জন — জনশূন্য স্থান
চকাচকি — হাঁসজাতীয় পাখি
তট — নদীর তীর
ডিঙি — এক ধরনের নৌকা
আচ্ছাদন — ঢাকনি, ছাউনি
বেণুবন — বাঁশ বাগান
নিরবধি — অনবরত।
ভাবুক ছেলেটি
দূরন্ত — চঞ্চল, অশান্ত
বাজ — বজ্র, ঠাঠা
বিস্ময় — আশ্চর্য, চমৎকৃত
অবাক — নির্বাক, বাক্যহীন
হাতেখড়ি — শিক্ষারম্ভ, শিক্ষা শুরু
কৃতিত্ব — কার্যদক্ষতা, উপযুক্ততা
উত্তীর্ণ — সফল, কৃতকার্য
স্বীকৃতি — স্বীকার, সম্মতি, রাজি হওয়া
প্রবন্ধ — পূর্বাপর যুক্তিপূর্ণ রচনা
অদৃশ্য — চোখে দেখা যায় না, এমন
অভিনব — নতুন, নব উদ্ভাবিত
অব্যক্ত — অপ্রকাশিত, গুপ্ত।
পর্যবেক্ষণ — কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা।
শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল