প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইটের ভাটায় ইট পোড়ানো
ইটের ভাটায় ইট পোড়ানো

প্রাথমিক বিজ্ঞান
সঠিক উত্তর প্রশ্ন  অংশ-৪
প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।

অধ্যায়-২
৪. বায়ু দূষণ কেন হয়?
ক. রাসায়নিক সার খ. শিল্পকারখানা স্থাপন
গ. গাড়ির হর্ন বাজানো ঘ. পলিথিন
উত্তর: খ. শিল্পকারখানা স্থাপন
৫. মাটি দূষণ কেন হয়?
ক. ভাটায় ইট পোড়ানো খ. গৃহের উচ্ছিষ্ট আর্বজনা
গ. প্লাস্টিকের কারণে ঘ. জলাশয়ের পচা পানি
উত্তর: গ. প্লাস্টিকের কারণে
৬. শহরে-নগরে বায়ু দূষণের অন্যতম কারণ কী বলে তুমি মনে করো?
ক. পলিথিন খ. প্লাস্টিক

গ. যানবাহনের কালো ধোঁয়া ঘ. মাইক
উত্তর: গ. যানবাহনের কালো ধোঁয়া
৭. নিচের কোন কারণে পানি দূষিত হয়?
ক. শিল্পকারখানা স্থাপন
খ. ইটের ভাটায় ইট পোড়ানো
গ. পুকুর বা জলাশয়ের ওপর কাঁচা পায়খানা
ঘ. যানবাহন চালানো

উত্তর: গ. পুকুর বা জলাশয়ের ওপর কাঁচা পায়খানা
৮. হাসপাতালের বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি কারণে কী হয়?
ক. মাটি দূষণ খ. বায়ূ দূষণ
গ. পানি দূষণ ঘ. শব্দ দূষণ
উত্তর: ক. মাটি দূষণ
৯. শহরে নিচের কোনটির কারণে শব্দ দূষণ হয়?
ক. ইটের ভাটায় ইট পোড়ানো
খ. কলকারখানার বর্জ্য
গ. যানবাহন চালানো ঘ. মাইক বাজানো
উত্তর: ঘ. মাইক বাজানো
১০. পরিবেশ দূষণের জন্য মানুষ সৃষ্ট কারণ কোনটি?
ক. নদীতে গোসল করা
খ. বিনা প্রয়োজনে গাছপালা কেটে ফেলা
গ. নদীর উপর ব্রিজ নির্মাণ ঘ. জমি চাষাবাদ করা
উত্তর: খ. বিনা প্রয়োজনে গাছাপালা কেটে ফেলা
১১. ঘনবসতি এলাকায় পরিবেশ দূষণের অন্যতম কারণ কী?
ক. শিল্পকারখানা স্থাপন খ. আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকা
গ. যানবাহন চালানো ঘ. বাসগৃহ নির্মাণ
উত্তর: খ. আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকা
১২. কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করলে কিসের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে?
ক. ঘরবাড়ি খ. রাস্তাঘাট
গ. যানবাহন ঘ. জলজ প্রাণী
উত্তর: ঘ. জলজ প্রাণী
১৩. যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে তাকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়?
ক. নীল খ. লাল গ. সবুজ ঘ. আকাশী
উত্তর: খ. লাল
১৪. মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে কোনটি?
ক. নদীর উপর ব্রিজ নির্মাণ খ. কলকারখানার শব্দ
গ. ভাটায় ইট পোড়ানোর শব্দ
ঘ. অপরিকল্পিত বাসগৃহ নির্মাণ
উত্তর: খ. কলকারখানার শব্দ
১৫. মানুষের শ্রবণশক্তি হ্রাস পাওয়ার কারণ কী?
ক. বায়ূ দূষণ খ. মাটি দূষণ
গ. পানি দূষণ ঘ. শব্দ দূষণ।
উত্তর: ঘ. শব্দ দূষণ।

সহকারী শিক্ষক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল