পানিতে আর্সেনিক আছে কি না, তা পরীক্ষা করে জানা যায়
প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১৭

প্রাথমিক বিজ্ঞান
সঠিক উত্তর-প্রশ্ন অংশ-৭
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-৩
১২। মেঘের পানিকণাগুলো কী কারণে বরফে পরিণত হয়ে শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে?
ক. খুব বেশি গরমে খ. খুব বেশি ঠান্ডায়
গ. খুব বেশি প্রবাহে ঘ. খুব বেশি ঘূর্ণনে
উত্তর : খ. খুব বেশি ঠান্ডায়
১৩। জলীয়বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায় কোনটির কারণে?
ক. সূর্যের কারণে খ. চাঁদের কারণে গ. বায়ুপ্রাহের কারণে ঘ. অমাবস্যা কারণে
উত্তর: গ. বায়ুপ্রাহের
১৪। পানিদূষণের কারণ কোনটি?
ক. পাট পচানো খ. শিল্পকারখানার বর্জ্য গ. গোসল করা ঘ. হাসপাতালের বর্জ্য
উত্তর: ক. পাট পচানো
১৫। আর্সেনিকমুক্ত নলকূপে কোন রঙের চিহ্ন থাকে?
ক. লাল খ. সবুজ গ. হলুদ ঘ. গোলাপি
উত্তর: খ. সবুজ
১৬। নলকূপের পানিতে আর্সেনিক নামক কী মিশে থাকে?
ক. খনিজ লবণ খ. বিষাক্ত পদার্থ গ. জিঙ্ক ঘ. কার্বাইড
উত্তর: খ. বিষাক্ত পদার্থ
১৭। পানিতে আর্সেনিক আছে কি না, তা বোঝার উপায় কোনটি?
ক. চোখে দেখে খ. হাতে নিয়ে গ. মুখে দিয়ে ঘ. পরীক্ষা করে
উত্তর: ঘ. পরীক্ষা করে।
১৮। আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত-পায়ের চামড়ায় কী হয়?
ক. এলার্জি খ. বসন্ত গ. ঘা ঘ. কিছুই হয় না
উত্তর: গ. ঘা
১৯। কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া কোন ধরনের রোগ?
ক. পানিবাহিত খ. বায়ুবাহিত গ. ছোঁয়াচে ঘ. সংক্রামক
উত্তর: ক. পানিবাহিত
২০। পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে কী কারণে?
ক. বায়ুদূষণে খ. দূষিত পানি পানে গ. আর্সেনিকে ঘ. ধূমপানে
উত্তর: খ. দূষিত পানি পানে
২১। আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাত-পায়ে যে একধরনের ক্ষত বা ঘা তৈরি হয় তা কোন রোগ?
ক. আর্সেনিক খ. সংক্রামক গ. আর্সেনোকোসিস ঘ. চর্ম
উত্তর: গ. আর্সেনোকোসিস।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল