কুমোরদের শিল্প তৈরীর প্রধান উপকরণ হচ্ছে মাটি: বাংলা
প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫০

সঠিক উত্তরটি খাতায় লেখ অংশ-১০
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তর লিখতে হবে।
শখের মৃৎশিল্প
মামা বললেন, এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। শিল্পকলা কথাটি বেশ ভারী ভারী মনে হলো। মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি, সুন্দর করে বানাই, সুন্দর করে গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এ কাজকে বলে শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প।
গ্রামের নাম আনন্দপুর। মামার বাড়ি। কথায় আছে মামার বাড়ি রসের হাঁড়ি। আসলেই তাই। পড়া নেই, বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও। এই তো মামার বাড়ি। গেল বছর পয়লা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর। সেখানে পয়লা বৈশাখে মেলা বসে। মামা বললেন, তোমাদের মেলা দেখতে নিয়ে যাব।
আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম। আবাক হলাম, পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ। পদ্মার তাজা ইলিশের মতোই। তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম।
১. ‘কী সুন্দর প্রভাতের রূপ’—বাক্যটির শেষে নিচের কোন চিহ্নটি বেশি প্রযোজ্য?
ক. প্রশ্ন চিহ্ন খ. বিস্ময় চিহ্ন গ. হাইফেন ঘ. দাঁড়ি
উত্তর: খ. বিস্ময় চিহ্ন
২. মেলায় যাওয়ার সময় মামার কাঁধে কী ছিল?
ক. ব্যাগ খ. চুমকি গ. বাঁশি ঘ. বস্তা। উত্তর: ক. ব্যাগ
৩. লেখক মেলা থেকে শখের হাঁড়ি কিনেছিলেন কেন?
ক. লাল বলে খ. সুন্দর ছিল বলে গ. নকশা করা বলে ঘ. সবুজ বলে
উত্তর: খ. সুন্দর ছিল বলে
৪. টেপা পুতুলকে টেপা পুতুল বলা হয় কেন?
ক. মাটি টিপে টিপে বানানো হয় বলে খ. মাটি দিয়ে বানানো হয় বলে
গ. কাঠ টিপে টিপে বানানো হয় বলে ঘ. শখে বানানো হয় বলে
উত্তর: ক. মাটি টিপে টিপে বানানো হয় বলে
৫. ‘শিল্পকলা’ বলতে মামা কী বুঝিয়েছেন?
ক. মাটির শিল্পকে খ. শিল্পের কাজকে গ. মৃৎশিল্পকে ঘ. কাঠের কাজকে। উত্তর: খ. শিল্পের কাজকে
৬. কুমোরদের শিল্প তৈরির প্রধান উপকরণ কোনটি?
ক. বাঁশ খ. মাটি গ. কাঠ ঘ. বেত
উত্তর: খ. মাটি
৭. মাটির জিনিস তৈরিতে এঁটেল মাটি প্রয়োজন কেন?
ক. আঠালো বলে খ. শক্ত বলে গ. ঝরঝরে বলে ঘ. নরম বলে
উত্তর: ক. আঠালো বলে
৮. পোড়ামাটি দিয়ে কী তৈরি হয়?
ক. টেরাকোটা খ. ষাঁড় গ. পুতুল ঘ. হাতি।
উত্তর: ক. টেরাকোটা
৯. কোথায় পোড়ামাটির অপূর্ব সুন্দর কাজ পাওয়া যায়?
ক. বাকেরগঞ্জে খ. বাগেরহাটে গ. রংপুরে ঘ. ফেনীতে
উত্তর: খ. বাগেরহাটে
১০. ‘শখ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. অরুচি খ. সুন্দর গ. রুচি ঘ. আয়েশ। উত্তর: গ. রুচি
১১. পোড়ামাটির তৈরি মানুষের ভবন অলঙ্করণে ব্যবহারের জিনিসগুলোকে কী বলে?
ক. মৃৎশিল্প খ. বাটি গ. কুটিরশিল্প ঘ. টেরাকোটা
উত্তর: ঘ. টেরাকোটা
১২. ‘মামার বাড়ি রসের হাঁড়ি’—কী ধরনের বাক্য?
ক. প্রবাদ বাক্য খ. যৌগিক বাক্য গ. জটিল বাক্য ঘ. সরল বাক্য
উত্তর: ক. প্রবাদ বাক্য
১৩. বৃষ্টি, সোহানাদের গ্রামের নাম কী ছিল?
ক. আনন্দপুর খ, সুন্দরপুর গ. খিদিরপুর ঘ. লক্ষ্মীপুর
উত্তর: ক. আনন্দপুর
১৪. আনন্দপুরে পয়লা বৈশাখে কী ধরনের উৎসব হয়?
ক. সভা হয় খ. সাঁতার প্রতিযোগিতা হয় গ. মেলা বসে ঘ. বড় হাট বসে। উত্তর: গ. মেলা বসে
১৫. মামার কাঁধে ঝোলানো ব্যাগে নিচের কোনগুলো থাকে?
ক. ছবি আঁকার নানান জিনিস ও বাঁশি খ. ছবি আঁকার নানা জিনিস গ. বাঁশি আর চকলেট ঘ. একটা বাঁশি
উত্তর: ক. ছবি আঁকার নানা জিনিস ও বাঁশি
১৬. নাগরদোলায় কেমন শব্দ করে?
ক. চিঁ চিঁ খ. শন শন গ. কিচিরমিচির ঘ. ক্যাঁচর ক্যাঁচর
উত্তর: ঘ. ক্যাঁচর ক্যাঁচর
১৭. মৃৎশিল্পের প্রধান উপকরণ কী?
ক. মাটি খ. চাকা গ. শুকনো সমতল মাঠ ঘ. ছাউনি দেওয়া ঘর
উত্তর: ক. মাটি।
১৮. শখ করে পছন্দের জিনিস রাখা হয় যে হাঁড়িতে তার নাম কী?
ক. শখের হাঁড়ি খ. মূল্যবান হাঁড়ি গ. পছন্দের হাঁড়ি ঘ. শখে কেনা হাঁড়ি। উত্তর: ক. শখের হাঁড়ি
১৯. ‘রেখা দিয়ে আঁকা’ ছবিকে কী বলে?
ক. নকশা খ. ছবি গ. পোর্ট্রেট ঘ. মানচিত্র। উত্তর: ক. নকশা।