প্রা থ মি ক স মা প নী: বি শে ষ হো ম টে স্ট-১২
(সঠিক প্রশ্নের উত্তর ও শূন্যস্থান:
অধ্যায় ২ থেকে ৫)
সময়: ৪০ মিনিট, প্রশ্নমান: ৫০
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১৪০=৪০
১. আখলাক অর্থ কী?
ক. আচরণ খ. সদাচার গ. সুন্দর ঘ. উত্তম
২. আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব?
ক. কাজের খ. বস্ত্রের
গ. মুক্তির ঘ. উত্তম বাসস্থানের
৩. দেশপ্রেম অর্থ কী?
ক. দেশের গান করা খ. দেশে বাস করা
গ. দেশকে দেখা ঘ. দেশকে ভালোবাসা
৪. মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাআলা কী করেন?
ক. স্মরণ করেন খ. ক্ষমা করেন
গ. ত্যাগ করেন ঘ. শাসন করেন
৫. ভালো কাজে একে অপরকে কী করবে?
ক. ধমক দেবে খ. মারবে
গ. শাসন করবে ঘ. সহযোগিতা করবে
৬. সততা মানে কী?
ক. ধৈর্য ধারণ খ. সরলতা গ. সাধুতা ঘ. বিরোধিতা
৭. হজরত বায়েজীদ বোস্তামী (রহ.) কোথাকার অধিবাসী ছিলেন?
ক. ইরান খ. ইরাক গ. মিসর ঘ. সিরিয়া
৮. মানুষ যা চেষ্টা করে তা-ই পায়, এটি কার উক্তি?
ক. মানুষের খ. আল্লাহ তাআলার
গ. ফেরেশতার ঘ. মহানবী (সা.)-এর
৯. মানুষের অধিকারকে কী বলা হয়?
ক. মানবতা খ. মানবধর্ম
গ. মানবাধিকার ঘ. মানবজাতি
১০. প্রাকৃতিক পরিবেশ কোনটি?
ক. জানালা খ. দালান গ. দরজা ঘ. গাছপালা
১১. কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
ক. বন্যা খ. ভূমিকম্প গ. অগ্নিকাণ্ড ঘ. ঘূর্ণিঝড়
১২. হজরত আবদুল কাদির জিলানী (রহ.) উচ্চশিক্ষার জন্য কোথায় যান?
ক. মক্কা শরিফ খ. মদিনা শরিফ
গ. বাগদাদ ঘ. ওমান
১৩. ‘রাহমাতুল্লিল আলামীন’ মানে কী?
ক. দেশকে ভালোবাসা
খ. সমগ্র বিশ্বের রহমতস্বরূপ
গ. সত্য ও ন্যায় পথে চলা
ঘ. সবকিছুর মালিক আল্লাহ তাআলা
১৪. ‘দেশপ্রেম ঈমানের অঙ্গ’—বাণীটি কার?
ক. আল্লাহ তাআলার খ. মহানবী (সা.)-এর
গ. আরব মনীষীগণের ঘ. আরব কাফেরগণের
১৫. আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কে সবার সেরা?
ক. মানুষ খ. জীবজন্তু গ. পশুপাখি ঘ. কীটপতঙ্গ
১৬. আয়াতের শেষে ‘০’ চিহ্ন থাকলে তাকে বলে—
ক. ওয়াক্ফলাজিম খ. ওয়াক্ফ মুতলাক
গ. ওয়াকফ্ তাম ঘ. ওয়াক্ফ জায়েজ
১৭. হজের ফরজ কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ২টি ঘ. ৫টি
১৮. সারা বিশ্বের মুসলমানরা কোন দিকে মুখ করে সালাত আদায় করে?
ক. পশ্চিম দিকে খ. কাবার দিকে
গ. পূর্ব দিকে ঘ. উত্তর দিকে
১৯. কোন কাজের মাধ্যমে সালাত শেষ করা হয়?
ক. সেজদা খ. শেষ বৈঠক গ. সালাম ঘ. তাশাহুদ
২০. কুরআন মজিদ কার কালাম
ক. আল্লাহ তাআলার খ. নবী-রাসুলের
গ. পীর-আউলিয়ার ঘ, রাজা-বাদশাহর
২১. কালাম অর্থ—
ক. শব্দ খ. বাণী গ. ভাষা ঘ. তাশদীদ
২২. আল্লাহ তাআলা কোরআন মজিদ কার কাছে নাজেল করেন?
ক. মহানবী (সা.)-এর খ. হজরত নুহ (আ.)-এর
গ. হজরত মুসা (আ.)-এর
ঘ. হজরত ঈসা (আ.)-এর
২৩. সর্বশেষ আসমানি কিতাবের নাম কোনটি?
ক. বুখারি শরিফ খ. ইনজিল শরিফ
গ. তাওরাত ঘ. কোরআন মজিদ
২৪. গুন্নাহর হরফ কয়টি?
ক. তিনটি খ. দুইটি গ. পাঁচটি ঘ. সাতটি
২৫. আরবি হরফ উচ্চারণের স্থানকে কী বলে?
ক. তাশদীদ খ. গুন্নাহ গ. ইদগাম ঘ. মাখরাজ
২৬. কোরআন মজিদের ভাষা কী?
ক. ফারসি খ. আরবি গ. ইংরেজি ঘ. উর্দু
২৭. কোরআন মজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি?
ক. চারটি খ. পাঁচটি গ. আটটি ঘ. তিনটি
২৮. ‘সূরা আল-কুরাইশ’-এর আয়াতসংখ্যা কয়টি? ক. ৫টি খ. ৪টি গ. ৬টি ঘ. ৭টি
২৯. আরবি ২৯টি বর্ণ কয়টি স্থান থেকে উচ্চারিত হয়?
ক. ১৫টি খ. ১৯টি গ. ১৭টি ঘ. ২০টি
৩০. হজরত মুহাম্মদ (সা.)-এর দুধমাতা কে ছিলেন?
ক. সোয়াবা খ. বিবি হালিমা গ. আম্বিয়া ঘ. সালেহা
৩১. হজরত মুহাম্মদ (সা.)-এর কত বছর বয়সে তাঁর দাদা মারা যান?
ক. ৭ বছর খ. ৫ বছর গ. ৩ বছর ঘ. ৮ বছর
৩২. নবুয়তের কত সালে মহানবী (সা.)-এর মিরাজ হয়েছিল?
ক. দশম খ. একাদশ গ. দ্বাদশ ঘ. চতুর্দশ
৩৩. মহানবী (সা.) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন?
ক. ৫৭০ খ্রিষ্টাব্দে খ. ৬২২ খ্রিষ্টাব্দে
গ. ৬১০ খ্রিষ্টাব্দে ঘ. ৬৩০ খ্রিষ্টাব্দে
৩৪. হজরত আদম (আ.) কিসের তৈরি?
ক. মাটির খ. আগুনের গ. নূরের ঘ. পানির
৩৫. হিজরত অর্থ কী?
ক. গচ্ছিত সম্পদ খ. দেশত্যাগ
গ. নিরাপদ স্থান ঘ নিজ দেশে প্রত্যাবর্তন
৩৬. হজরত মুহাম্মদ (সা.)-এর দাওয়াতে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন?
ক. বিবি হালিমা খ. হজরত খাদিজা (রা.)
গ. সায়েরা ঘ, মা আমিনা
৩৭. মানবজাতির শিক্ষক হিসেবে প্রেরিত—
ক. নবী-রাসূলগণ খ. ফেরেশতাগণ
গ. জিন-পরি ঘ. পয়গম্বরগণ
৩৮. হজরত মুহাম্মদ (সা.) কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. সৈয়দ বংশে খ. পীর বংশে
গ. কুরাইশ বংশে ঘ. খন্দকার বংশে
৩৯. ইমানের অঙ্গ কোনটি?
ক. স্বচ্ছতা খ. পরিচ্ছন্নতা
গ. ভালোবাসা ঘ. খাওয়া দাওয়া
৪০. হজরত দাউদ (আ.) কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. বানু ইসরাইল খ. বানু তামীম
গ. বানু গালিব ঘ. বানু প্রায়েসা
২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলো উত্তরপত্রে লেখো। ১১০=১০
ক. চরিত্র ভালো হলে — সুন্দর হয়।
খ. ক্ষমা করা মানুষের — দায়িত্ব।
গ. গুন্নাহ করা —।
ঘ. কোরআন মজিদ হলো সর্বশেষ — কিতাব।
ঙ। আমরা সব সময় পিতা-মাতার — করব।
চ. আল্লাহ তাআলার কোনো — নেই।
ছ. হজরত আদম (আ.) পৃথিবীর — ও প্রথম নবী।
জ. হজরত সুলাইমান (আ.)-এর রাজত্ব ছিল —।
ঝ. হজরত নুহ (আ.) — প্রচারের জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন।
ঞ. প্রাকৃতিক দুর্যোগ — করে আসে।