প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬২
জগদীশ চন্দ্র বসু ১৮৯৫ সালে অতি ক্ষুদ্র তরঙ্গ তার ছাড়া দূরে পাঠাতে সফল হন
বা ং লা
মো. মুস্তাফিজুর রহমান, শিক্ষক
সঠিক উত্তর, অংশ-২২
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।
ভাবুক ছেলেটি
১। কিশোর ছেলেটির বয়স কত?
ক. আট-নয় খ. নয়-দশ
গ. দশ-এগারো ঘ. এগারো-বারো
উত্তর: গ. দশ-এগারো
২। কিশোর ছেলেটি সময় পেলেই কী করে?
ক. খেলা করে খ. গাছগাছালি পর্যবেক্ষণ করে
গ. আকাশপানে চেয়ে থাকে
ঘ. মনের সুখে গান করে
উত্তর: খ. গাছগাছালি পর্যবেক্ষণ করে
৩। গাছ ভেঙে গেলে, ওদেরকে কাটলে ওরা ব্যথা পায় না?—এই প্রশ্নটি ছেলেটি কাকে করে?
ক. বাবাকে খ. মাকে
গ. শিক্ষককে ঘ. মামাকে
উত্তর: ক. বাবাকে।
৪। ছেলেটির বাবা কী ছিলেন?
ক. আইনজীবী খ. ডাক্তার
গ. ম্যাজিস্ট্রেট ঘ. ইঞ্জিনিয়ার
উত্তর: গ. ম্যাজিস্ট্রেট
৫। কী আবিষ্কার করে ছেলেটি বিজ্ঞানী হিসেবে বেশ পরিচিতি লাভ করেন?
ক. বেতারতরঙ্গ খ. ক্রেস্কোগ্রাফ
গ. গাছেরও প্রাণ আছে
ঘ. বিদ্যুৎরশ্মির সমাবর্তন
উত্তর: গ. গাছেরও প্রাণ আছে
৬। কত সালে জগদীশ চন্দ্র বসুর বক্তৃতার সফলতা ছিল সবচেয়ে বেশি?
ক. ১৮৮৮ খ. ১৮৯০ গ. ১৮৯৫ ঘ. ১৮৯৮
উত্তর: ঘ. ১৮৯৮
৭। জগদীশ চন্দ্র বসুর সফল বক্তৃতার বিষয় কী ছিল?
ক. বিদ্যুৎরশ্মির সমাবর্তন
খ. বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ
গ. অদৃশ্য আলোক
ঘ. মাইক্রোওয়েভ আবিষ্কার
উত্তর: ক. বিদ্যুৎরশ্মির সমাবর্তন
৮। কোন বিষয় সম্পর্কে বক্তৃতা শুনে বিলেতের বিজ্ঞানীরা জগদীশ চন্দ্র বসুকে বিলেতেই অধ্যাপনার আমন্ত্রণ জানান?
ক. অদৃশ্য আলোক খ. বিদ্যুৎরশ্মির সমাবর্তন
গ. মাইক্রোওয়েভ আবিষ্কার
ঘ. বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ
উত্তর: ক. অদৃশ্য আলোক
৯। বিলেতের কোন সুবিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে বিলেতে অধ্যাপনা করার জন্য আমন্ত্রণ জানান?
ক. আইনস্টাইন খ. গ্যালিলিও
গ. নিউটন ঘ. অলিভার লজ ও লর্ড কেলভিন
উত্তর: ঘ. অলিভার লজ ও লর্ড কেলভিন
১০। জগদীশচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৫০ খ. ১৮৫৫ গ. ১৮৫৮ ঘ. ১৮৬০
উত্তর: গ. ১৮৫৮
১১। ‘ভাবুক ছেলেটি’ গল্পের ভাবুক ছেলেটি কে?
ক. স্যার জগদীশচন্দ্র বসু খ. অমিতলাল বসু
গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. জ্যোতি বসু
উত্তর: ক. স্যার জগদীশচন্দ্র বসু
১২। ভাবুক ছেলেটির হাতেখড়ি হয়েছিল কোথায়?
ক. নিজ বাড়িতে খ. ময়মনসিংহ জিলা স্কুলে
গ. সেন্ট জেভিয়ার্স স্কুলে ঘ. সিটি স্কুলে
উত্তর: ক. নিজ বাড়িতে
১৩। ‘জগদীশচন্দ্র বসু’ বিলেতে গিয়েছিলেন কী পড়তে?
ক. ডাক্তারি খ. আইন
গ. ইঞ্জিনিয়ারিং ঘ. সাহিত্য
উত্তর: ক. ডাক্তারি
১৪। জগদীশচন্দ্র বসু কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি লাভ করেন?
ক. পিএইচডি খ. এমএসসি
গ. ট্রাইপস ঘ. বিএসসি
উত্তর: গ. ট্রাইপস
১৫। জগদীশচন্দ্র বসু কোন কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগদান করেন?
ক. হিন্দু কলেজ খ. প্রেসিডেন্সি কলেজ
গ. ফোর্ট উইলিয়াম কলেজ
ঘ. কলকাতা মেডিকেল কলেজ
উত্তর: খ. প্রেসিডেন্সি কলেজ।
১৬। জগদীশচন্দ্র বসু ইংরেজ অধ্যাপক ও ভারতীয় অধ্যাপকদের মধ্যে বেতন-বৈষম্যের প্রতিবাদে কী করেন?
ক. চাকরি ছেড়ে দেন
খ. বেতন না নিয়ে পড়াতে থাকেন
গ. পড়ানোতে ফাঁকি দেন
ঘ. ছাত্রদের ধরে পিটাতে থাকেন
উত্তর: খ. বেতন না নিয়ে পড়াতে থাকেন
১৭। ‘গাছেরও প্রাণ আছে’—এই সত্য প্রমাণ করেন কে?
ক. আইনস্টাইন খ. নিউটন
গ. মাদাম কুরি ঘ. জগদীশচন্দ্র বসু
উত্তর: ঘ. জগদীশচন্দ্র বসু
১৮। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কত সালে অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি করে তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে সফলতা অর্জন করেন?
ক. ১৮৯৫ সাল খ. ১৮৮৫ সাল
গ. ১৮৭৫ সাল ঘ. ১৮৯৩ সাল
উত্তর: ক. ১৮৯৫ সাল।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল