প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উয়ারী-বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খনন
উয়ারী-বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খনন

সঠিক উত্তর  অংশ-২৭
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।
মাটির নিচে যে শহর
এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। এ দেশের মানুষের মন যে শিল্পীর মন, এগুলো তার পরিচয় বহন করে। তোমরা জানো, কিছুকাল আগে নরসিংদীর উয়ারী বটেশ্বরে পাওয়া গেছে প্রায় হাজার বছর আগের সভ্যতার নিদর্শন। মাটি খুঁড়ে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র আর ফলক।
১। কোনটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন?
ক. ময়নামতি খ. মহাস্থানগড় গ. পাহাড়পুর ঘ. সব কটি
উত্তর: ঘ. সব কটি

২। নিচের কোনটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়?
ক. ময়নামতি খ. মহাস্থানগড় গ. কক্সবাজার ঘ. পাহাড়পুর
উত্তর: গ. কক্সবাজার
৩। এ দেশের যে স্থানে মাটির নিচে প্রাচীন নগর-সভ্যতা রয়ে গিয়েছিল তার নাম কী?
ক. উয়ারী-বটেশ্বর খ. পাহাড়পুর গ. সাভার ঘ. ময়নামতি।
উত্তর: ক. উয়ারী-বটেশ্বর
৪। উয়ারী-বটেশ্বর আসলে কী?
ক. পাশাপাশি দুটি নদী খ. পাশাপাশি দুটি গ্রাম
গ. পাশাপাশি দুটি পাহাড় ঘ. পাশাপাটি দুটি শহর
উত্তর: খ. পাশাপাশি দুটি গ্রাম
৫। উয়ারী-বটেশ্বর ঢাকা থেকে কত দূরে অবস্থিত?
ক. ৫০ খ. ৭০ গ. ১০০ ঘ. ৮০ কিলোমিটার
উত্তর: খ. ৭০ কিলোমিটার
৬। কত সালে উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন নগর আবিষ্কৃত হয়?
ক. ২০০১ সালে খ. ২০০২ সালে
গ. ২০০৩ সালে ঘ. ২০০০ সালে
উত্তর: ঘ. ২০০০ সালে
৭। উয়ারী-বটেশ্বরে যে প্রাচীন নিদর্শন পাওয়া যায় তা দেখে প্রায় কত বছরের পুরোনো মনে হয়?
ক. দেড় হাজার খ. দুই হাজার
গ. আড়াই হাজার ঘ. তিন হাজার
উত্তর: গ. আড়াই হাজার
৮। উয়ারী-বটেশ্বরের আশপাশে প্রায় কতটি পুরোনো জায়গা পাওয়া গেছে?
ক. ৪০টি খ. ৪৫টি গ. ৫০টি ঘ. ৬০টি। উত্তর: গ. ৫০টি
৯। ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শুরু করে ভূমধ্যসাগর অঞ্চলের সুদূর কোন পর্যন্ত ‘উয়ারী-বটেশ্বর’ রাজ্যের যোগাযোগ ছিল?
ক. রোমান সাম্রাজ্য খ. যুক্তরাজ্য গ. যুক্তরাষ্ট্র ঘ. ফ্রান্স
উত্তর: ক. রোমান সাম্রাজ্য
১০। ‘এই অঞ্চলের মাটি হাজার বছরের পুরোনো।’—এ অভিমত কাদের?
ক. মৃত্তিকা সম্পর্কে অজ্ঞ লোকদের খ. সফল বৈজ্ঞানিকদের
গ. মৃত্তিকা বৈজ্ঞানিকদের ঘ. উদ্ভিদ বিজ্ঞানীগণের
উত্তর: গ. মৃত্তিকা বৈজ্ঞানিকদের
১১। উয়ারী-বটেশ্বর থেকে কত কিলোমিটার দূরে এক বৌদ্ধ পদ্মমন্দির আবিষ্কৃত হয়েছে?
ক. ২ কিলোমিটার খ. ৩ কিলোমিটার
গ. ৪ কিলোমিটার ঘ. ৫ কিলোমিটার
উত্তর: গ. ৪ কিলোমিটার
১২। উয়ারী-বটেশ্বরের কাছে কোন বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে?
ক. বিজ্ঞান মন্দির খ. পদ্মমন্দির
গ. প্রত্নমন্দির ঘ. মন্দিরভিটা
উত্তর: খ. পদ্মমন্দির
১৩। বাংলাদেশে মাটি খুঁড়ে যে সুপ্রাচীন নগর-জনপদের দেখা পাওয়া গেছে তার নাম কী?
ক. উয়ারী-বটেশ্বর খ. উয়ারী
গ. কান্তজির মন্দির ঘ. পানাম নগর
উত্তর: ক. উয়ারী-বটেশ্বর
১৪। উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
ক. কিশোরগঞ্জ জেলায় খ. নরসিংদী বেলাব ও শিবপুরে
গ. ভৈরবে ঘ. নারায়ণগঞ্জে
উত্তর: খ. নরসিংদী বেলাব ও শিবপুরে
১৫। ঢাকা থেকে উয়ারী-বটেশ্বরের অবস্থান কোনটি?
ক. ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে
খ. ঢাকা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে
গ. ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে
ঘ. ঢাকা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে
উত্তর: ক. ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে।


পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল