
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ অংশ-৩২
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।
অপেক্ষা
১৭। কার জন্মদিনে শিউলিগাছটা ফুলে ফুলে ভরেছিল?
ক. রুমার খ. রুবার গ. রুমার মায়ের ঘ. রুমার বাবার
উত্তর: ক. রুমার।
১৮। আমগাছটা বোলে ভরেছিল কার জন্মদিনে?
ক. রুমার খ. রুমার মায়ের গ. রুবার ঘ. রুমার বান্ধবীর
উত্তর: গ. রুবার।
১৯। রুমা-রুবা কখন বুনো ফুল ছিঁড়ে বেণির সঙ্গে গেঁথে রাখে?
ক. মাঠে খেলার সময় খ. ঘুমানোর সময়
গ. কারও বাড়িতে বেড়াতে গেলে ঘ. স্কুলে যাওয়ার পথে
উত্তর: ঘ. স্কুলে যাওয়ার পথে।
২০। রুমা-রুবা ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে কেন?
ক. মা-বাবার কপালে লাগিয়ে দেবে বলে
খ. নিজেদের কপালে লাগাবে বলে
গ. শুকিয়ে শিশিতে ভরে রাখবে বলে
ঘ. ফুলের পাপড়ি শুকালে কেমন হয়, তা দেখবে বলে
উত্তর: ক. মা-বাবার কপালে লাগিয়ে দেবে বলে।
২১। ‘আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি।”—এ কথা কে বলেছিল?
ক. রহিম মিয়া খ. রতন মিয়া
গ. জসীম মিয়া ঘ. হাফিজ মিয়া
উত্তর: গ. জসীম মিয়া।
২২। রুমা-রুবার মায়ের নাম কী?
ক. সাহেলা খাতুন খ. হোসনা বানু
গ. আনোয়ারা বেগম ঘ. রাহেলা বানু
উত্তর: ঘ. রাহেলা বানু।
২৩। লোকজন কোথায় বসে রেডিও শুনছে?
ক. আমগাছের নিচে খ. ঈদগাহ মাঠের কোণে
গ. কাঁঠালগাছের নিচে ঘ. তালগাছতলায়
উত্তর: ক. আমগাছের নিচে।
২৪। জসীম কার কাছে রাইফেল চালানো শেখে?
ক. রাহেলার কাছে খ. মাস্টারের কাছে
গ. মিলিটারিদের কাছে
ঘ. শহর থেকে আসা ছেলেদের কাছে
উত্তর: ঘ. শহর থেকে আসা ছেলেদের কাছে।
২৫। ‘যুদ্ধ মানে কী বুবু?’ রুবার এ প্রশ্নের উত্তরে রুমা কী বলেছিল?
ক. লড়াই করা খ. মারামারি করা
গ. ঝাগড়া করা ঘ. বাবার মরে যাওয়া
উত্তর: ঘ. বাবার মরে যাওয়া।
২৬। দুই বোন মিলে ধানখেতের আলের পাশ থেকে কী মাছ ধরে আনে?
ক. কুঁচো চিংড়ি খ. পুঁটি মাছ গ. শিং মাছ ঘ. রুই মাছ
উত্তর: ক. কুঁচো চিংড়ি।
২৭। রুমা আর রুবা রাতে না ঘুমিয়ে কী শোনার জন্য অপেক্ষা করে?
ক. মুক্তিযোদ্ধাদের কান্না শোনার জন্য
খ. আর্তনাদ শোনার জন্য গ. গুলির শব্দ শোনার জন্য
ঘ. মুক্তিযোদ্ধাদের ডাক শোনার জন্য
উত্তর: ঘ. মুক্তিযোদ্ধাদের ডাক শোনার জন্য।
২৮। রাহেলা গামলা ভরে গরম ভাত নিয়ে আসে কাদের জন্য?
ক. রুমা-রুবার জন্য খ. নিজে খাওয়ার জন্য
গ. ইমাম সাবের জন্য ঘ. মুক্তিযোদ্ধাদের জন্য
উত্তর: ঘ. মুক্তিযোদ্ধাদের জন্য।
২৯। মুক্তিযোদ্ধারা যাওয়ার সময় রুমা-রুবাকে কীভাবে আদর করল?
ক. দুটি গ্রেনেড দিয়ে খ. গুড়-মুড়ি দিয়ে
গ. দুই বোনের মাথায় হাত বুলিয়ে ঘ. চুড়ি-ফিতা দিয়ে
উত্তর: গ. দুই বোনের মাথায় হাত বুলিয়ে।
৩০। ‘চাঁদের বুড়ি পান্তা ইলিশ’—গ্রন্থটি কার লেখা?
ক. সেলিনা হায়াৎ খ. সেলিনা পারভিন
গ. সেলিনা হোসেন ঘ. সেলিনা।
উত্তর: গ. সেলিনা হোসেন।