
শূন্যস্থান পূরণ অংশ-১২ (শেষ)
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয়ে ২ নম্বর প্রশ্ন থাকবে ‘শূন্যস্থান পূরণ’-এর ওপর। শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নাও।
অধ্যায়-১২
৬. পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে বলে—।
উত্তর: বৈশ্বিক উষ্ণায়ন
৭. বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর জলবায়ু—হয়ে যাচ্ছে।
উত্তর: পরিবর্তন
৮. বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ বায়ুমণ্ডলে—পরিমাণ বৃদ্ধি।
উত্তর: কার্বন ডাই-অক্সাইডের
৯. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বেড়ে যায়—উজাড়ের ফলে।
উত্তর: বন
১০. শীতপ্রধান দেশে তীব্র শীতে—টিকে থাকতে পারে না।
উত্তর: গাছপালা
১১. শীতপ্রধান দেশে কাচ বা প্লাস্টিকের ঘর বানিয়ে শাকসবজি চাষ করা হয়। এ রকম ঘরকে বলে—।
উত্তর: গ্রিন হাউস
১২. পৃথিবীর চারদিকে ঘিরে আছে—।
উত্তর: বায়ুমণ্ডল
১৩. গাছপালা—গ্রহণ করে খাদ্য তৈরি করে।
উত্তর: কার্বন ডাই-অক্সাইড
১৪. বাংলাদেশের কিছু এলাকা—ডুবে থাকে। উত্তর: বর্ষাকালে
অধ্যায়-১৩
১. —হচ্ছে একটি প্রাকৃতিক সম্পদ।
উত্তর: সূর্যরশ্মি
২. সব প্রাকৃতিক সম্পদ—নয়।
উত্তর: এক রকম
৩. —এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি।
উত্তর: সৌরশক্তি
৪. ক্যালকুলেটরে—ব্যবহার করা হয়।
উত্তর: সৌরশক্তি
৫. সৌরশক্তির ব্যবহারে—কোনো ক্ষতি হয় না। উত্তর: পরিবেশের
৬. —একটি নির্মল জ্বালানির উৎস।
উত্তর: বায়ুশক্তি
৭. বায়ুশক্তি কাজে লাগিয়ে—উৎপাদন করা যায়। উত্তর: বিদ্যুৎ
৮. শক্তি উৎপাদনে — ব্যবহূত হয়।
উত্তর: বায়ুকল
৯. সৌরশক্তি একটি—।
উত্তর: বিকল্প জ্বালানি
১০. যে জাতীয় শক্তিতে পরিবেশ দূষণ হয় না তাকে বলে—।
উত্তর: সবুজ শক্তি
১১. ভবিষ্যৎ জ্বালানির উৎস হলো—।
উত্তর: বায়ু ও সৌরশক্তি
১২. মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে—চাহিদা। উত্তর: জ্বালানির
১৩. পৃথিবীর সব তেল, গ্যাস, কয়লা শেষ হবে আগামী—বছরের মধ্যে।
উত্তর: ১০০
অধ্যায়-১৪
১. প্রাকৃতিক পরিবেশের ওপর অধিক—বিরূপ প্রভাব রয়েছে।
উত্তর: জনসংখ্যার
২. —জন্যই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব।
উত্তর: বুদ্ধি ও জ্ঞানের
৩. বাংলাদেশ আয়তনে ছোট হলেও পৃথিবীর মধ্যে একটি—দেশ।
উত্তর: ঘনবসতির
৪. বাংলাদেশে জনপ্রতি জমির পরিমাণ খুব—। উত্তর: কম
৫. একটি নির্দিষ্ট দিনে ঘরে ঘরে গিয়ে লোকের সংখ্যা গণনাকে বলা হয়—।
উত্তর: আদমশুমারি
৬. আদমশুমারি হয় সাধারণত প্রতি—পর পর। উত্তর: ১০ বছর
৭. বাংলাদেশের খাদ্য উৎপাদন ৪০ বছরে প্রায়—গুণ বেড়েছে। উত্তর: তিন।
৮. বাংলাদেশে প্রতিবছর প্রচুর পরিমাণে—করতে হচ্ছে।
উত্তর: খাদ্য আমদানি।
৯. একই জমি বছরে একাধিকবার চাষে জমির—নষ্ট হয়। উত্তর: উর্বরতা
১০. জনসংখ্যার তুলনায়—প্রয়োজনের চেয়ে কম।
উত্তর: ডাক্তার ও নার্স
১১. বাংলাদেশের—সীমিত।
উত্তর: সম্পদ
১২. বিজ্ঞান ও প্রযুক্তি নতুন নির্মাণ বস্তু—করতে পারে। উত্তর: উদ্ভাবন
১৩. কম্পিউটার ও মোবাইলে—ব্যবহূত হয়। উত্তর: সিলিকন
১৪. টেলিযোগাযোগের মাধ্যমে অনেক—করা সম্ভব।
উত্তর: তথ্যবিনিময় ও কাজ
১৫. মানুষ এখন—ব্যবহার করছে চলাচলের জন্য।
উত্তর: আকাশ।