প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয়ে ২ নম্বর প্রশ্ন থাকবে ‘শূন্যস্থান পূরণ’-এর ওপর। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১
১. জড় পরিবেশ নানাভাবে — জীবধারণকে প্রভাবিত করে।
উত্তর: জীবের
২. কোনো প্রাণী ও উদ্ভিদ বাঁচে না — ছাড়া।
উত্তর: বায়ু
৩. উদ্ভিদের পাতায় — কণিকা রয়েছে।
উত্তর: সবুজ
৪. উদ্ভিদের সবুজ কণিকার নাম —।
উত্তর: ক্লোরোফিল
৫. — উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে।
উত্তর: ক্লোরোফিল
৬. ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে — প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়।
উত্তর: সালোকসংশ্লেষণ
৭. উদ্ভিদ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও — বায়ুতে ছাড়ে।
উত্তর: অক্সিজেন
৮. প্রাণী অক্সিজেন — করে থাকে।
উত্তর: গ্রহণ
৯. প্রাণীর মলমূত্র মাটির — বৃদ্ধি করে।
উত্তর: উর্বরতা
১০. কীটপতঙ্গ, পাখির মাধ্যমে উদ্ভিদের — ঘটে।
উত্তর: পরাগায়ন
১১. শক্তির প্রধান উৎস —।
উত্তর: সূর্য
১২. প্রাণী তার খাদ্যের জন্য — ওপর নির্ভরশীল।
উত্তর: উদ্ভিদের
১৩. ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় —।
উত্তর: প্রাণী
১৪. কয়েকটি — যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়।
উত্তর: খাদ্যশৃঙ্খল
১৫. উদ্ভিদ ও প্রাণী একে অপরের সাহায্যে — থাকে।
উত্তর: বেঁচে

অধ্যায়-২
১. জনসংখ্যা—পাওয়াতে পরিবেশের সমস্যা হয়।
উত্তর: বৃদ্ধি
২. বায়ুদূষণ মানুষের — ওপর প্রভাব ফেলে।
উত্তর: স্বাস্থ্যের
৩. ভাটায় ইট পোড়ানোর কারণে — দূষিত হয়।
উত্তর: বায়ু
৪. খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য জমিতে — প্রয়োগ করা হয়।
উত্তর: রাসায়নিক সার
৫. নদীর পানিকে দূষিত করছে —।
উত্তর: কীটনাশক।


পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল