
শূন্যস্থান পূরণ অংশ-৭
প্রিয় পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২ নং প্রশ্নটি থাকবে শূন্যস্থান পূরণের ওপর।
অধ্যায়-৪
১৬. আয়াতের শেষে — চিহ্ন থাকে।
উত্তর: ওয়াকফ তাম
১৭. — চিহ্নিত স্থানে বিরতি উত্তম।
উত্তর: ওয়াকফ মুতলাক
১৮. কোরআন মজিদ সহিহভাবে তেলাওয়াতের একটি নিয়ম হলো —। উত্তর: গুন্নাহ
১৯. — ব্যবহার করে উচ্চারণ করাকে বলে গুন্নাহ।
উত্তর: নাক
২০. ২৯টি আরবি হরফের মধ্যে গুন্নাহর হরফ —।
উত্তর: দুটি
২১. গুন্নাহর হরফ হলো —। উত্তর: মিম ও নুন
২২. গুন্নাহ করা —। উত্তর: ওয়াজিব
২৩. গুন্নাহর স্থান কমপক্ষে — পরিমাণ লম্বা করতে হয়। উত্তর: এক আলিফ
২৪. আমরা তেলাওয়াতের সময় যথাস্থানে — করব। উত্তর: গুন্নাহ
২৫. সূরা আল-ফিল হলো — সূরা। উত্তর: মক্কী
২৬. সূরা আল-কুরাইশের আয়াত সংখ্যা —।
উত্তর: চারটি
অধ্যায়-৫
১. নবী-রাসূল ছিলেন মানুষের মহান ও —।
উত্তর: আদর্শ শিক্ষক
২. নবী-রাসূলগণ ছিলেন — অধিকারী।
উত্তর: উত্তম চরিত্রের
৩. মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন — বংশে। উত্তর: কুরাইশ
৪. তখন আরবের বাজারে পণ্যের মতো — বেচাকেনা হতো।
উত্তর: মানুষ
৫. আরবের সে সময়কে বলা হয় —।
উত্তর: মূর্খতার যুগ
৬. কিশোর মুহাম্মদ (সা.) ছিলেন —। উত্তর: কর্মঠ
৭. আবু তালিবের — ভালো ছিল না।
উত্তর: আর্থিক অবস্থা
৮. হারবুল ফিজার যুদ্ধ চলে একটানা —।
উত্তর: পাঁচ বছর
৯. মহানবী (সা.) উৎসাহী যুবক বন্ধুদের নিয়ে — নামে শান্তি সংঘ গঠন করেন।
উত্তর: হিলফুল ফুজুল
১০. মহানবী (সা.) নির্জন — পর্বতের গুহায় বসে ধ্যান করতেন। উত্তর: হেরা
১১. মহানবী (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য —। উত্তর: আদর্শ
১২. প্রথম ইসলাম গ্রহণ করেন —।
উত্তর: হজরত খাদিজা (রা.)
১৩. হিজরত শব্দের অর্থ —। উত্তর: দেশ ত্যাগ
১৪. মহানবী (সা.) মক্কা থেকে হিজরত করেন —।
উত্তর: মদীনায়
১৫। আস সাদিক মানে—। উত্তর: সত্যবাদী
১৬। পুরোনো কাবাঘর সংস্কারের কাজ হাতে নিল—। উত্তর: কুরাইশরা।
১৭। পবিত্র — পাথর স্থাপন নিয়ে বিবাদ লেগে গেল। উত্তর: হাজারে আসওয়াদ।
১৮। হজরত মুহাম্মদ (সা.) খাদিজার ব্যবসায়ের দায়িত্ব নিয়ে — যান।
উত্তর: সিরিয়া।
শেষ অংশ ছাপা হবে আগামীকাল